চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লালমনিরহাটে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

মিজানুর রহমান by মিজানুর রহমান
1:32 অপরাহ্ন 21, ডিসেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, লালমনিরহাট
A A
বিজিবি সদস্যরা লালমনিরহাটে বিএসএফ সদস্য আটক করেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

লালমনিরহাটে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করায় এক বিএসএফ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, রোববার (২১ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপির এলাকায় এ ঘটনা ঘটে।

সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস-এর নিকট ডাঙ্গাপাড়া এলাকায় ভারতীয় গরু ধাওয়া করার সময় প্রতিপক্ষ ১৭৪/অর্জুন বিএসএফ ক্যাম্পের সদস্য কনস্টেবল বেদ প্রকাশ শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় আঙ্গরপোতা বিওপির বিজিবি টহলদল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

বিজিবি আরও জানায়, আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে এবং আটক বিএসএফ সদস্যকে নিয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Tags: আটকবিএসএফবিজিবিলালমনিরহাটসীমান্ত
Previous Post

‘থ্রি ইডিয়টস’ এর পর এবার আসছে ‘ফোর ইডিয়টস’!

Next Post

সুদানে শাহাদাতবরণকারী শান্তিরক্ষীদের নামাজে জানাজা অনুষ্ঠিত

Next Post
সুদানে শাহাদাতবরণকারী শান্তিরক্ষীদের জানাজা, সেনা কর্মকর্তা ও সৈনিকরা সম্মান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানে শাহাদাতবরণকারী শান্তিরক্ষীদের নামাজে জানাজা অনুষ্ঠিত

সালাহউদ্দিন আহমেদ বক্তৃতা দিচ্ছেন, পেছনে বড় পর্দা ও মাইক্রোফোন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা ব্যক্তিকে নয়, গণতন্ত্রকে শক্তিশালী করবো: সালাহউদ্দিন আহমেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT