নির্মম ও আলোচিত হত্যাকাণ্ডগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে বিচারের জন্য নিয়ে আসা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই অভিযোগ আসা ব্যক্তিদের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। উত্তরায় শিক্ষার্থী শাকিব হত্যার দায়ে শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে বিচার চেয়েছেন নিহতের বাবা।








