সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রমনা ও ভাসানটেক থানার আলাদা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। আরো দুটি মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেননকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।








