চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৩৩ বছরের রেকর্ড ভাঙলেন ১৪ বছরের তরুণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:49 অপরাহ্ন 18, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচের স্কোরবোর্ড ও খেলোয়াড়দের ছবি, বাংলাদেশি ক্রিকেটের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭৮৯ সালে যুক্তরাজ্যে যাত্রা শুরু হয় মার্ডেন ক্রিকেট ক্লাবের। ২৩৩ বছরের ইতিহাসে বহু সাফল্য দেখেছে ক্লাবটি। আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন সময় অস্তিত্বের জানান দিয়েছেন ক্লাবটির ক্রিকেটাররা। সেখানে ব্যতিক্রম ব্রুনো হ্যাগান। দলে জায়গা হয় ১৪ বর্ষী তরুণের। গড়েন রেকর্ড। সিনিয়র দলের জার্সিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে ২৩৩ বছরের রেকর্ডে নাম লিখিয়েছেন এ তরুণ।

৩৫ ওভারের ম্যাচে সেন্টস টেলস্টন ২৭৩ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় মার্ডেনের বিপক্ষে। বড় রান তাড়ায় ভালো শুরু পায়নি মার্ডেন। পরে ঘুরে দাঁড়ায় দলটি। হাঁটুর চোট কাটিয়ে ওঠা জিম পাইপারের সাথে জুটি গড়েন ব্রুনো। বনে যান ইতিহাস। দু’জনের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে আর কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্ধরে পৌঁছে যায় মার্ডেন। ৯৪ বলে ১১০ রানের ইনিংস খেলেন ব্রুনো। ১২৭ রান আসে পাইপারের ব্যাটে।

সাম্প্রতিক বছরগুলোতে প্রশিক্ষক হিসেবে ব্রুনোকে ক্রিকেট দীক্ষা দিয়েছেন পাইপার। মাঠেও ছিলেন একসাথে। কখন আক্রমণাত্মক আর কখন ধৈর্য ধরতে হবে সে ব্যাপারে সতর্ক করেছেন খানিক পরপরই। অন্যদিকে মহাকাব্য রচনা করেছেন তরুণ শিষ্য। ম্যাচ শেষে পাইপার জানিয়েছেন কতটা উপভোগ্য ছিল ব্রুনোর ব্যাটিং।

‘ব্রুনোর সাথে ব্যাটিং করাটা খুবই আনন্দের ছিল। তার সাথে মাঝমাঠে জুটি গড়াটা বিশেষ ছিল। এটি তার প্রথম সেঞ্চুরি, যা খুবই বিশেষ। মার্ডেন ক্রিকেটের জন্য এটি খুব ভালো ইঙ্গিত দেয়। কারণ আমরা যুব প্রতিভা তুলে আনি, পরিচর্যা করি।’

সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডের পাতায় নাম ওঠানোর পর ব্রুনোও জানিয়েছেন বিশেষ অনুভূতির কথা, ‘আমি মাঠে যেতে ভয় পেয়েছিলাম। কিন্তু মাঠে নামার পর উপভোগ করেছি। এটি আমার প্রথম সেঞ্চুরি, যা আমি কখনই ভুলব না।’

Tags: ব্রুনোযুক্তরাজ্য
Previous Post

‘নায়ক’ দেখে মুগ্ধ দর্শক, প্রশংসা পাচ্ছেন অপূর্ব

Next Post

ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকবে, এলাকাভিত্তিক লোডশেডিং

Next Post
Bangladeshi politician speaking at a press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকবে, এলাকাভিত্তিক লোডশেডিং

England cricket team celebrating victory with trophy and medals on the field. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডেকে বিদায় বলে দিলেন স্টোকস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT