চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নায়ক’ দেখে মুগ্ধ দর্শক, প্রশংসা পাচ্ছেন অপূর্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 18, জুলাই 2022
in বিনোদন
A A
একজন নারী শিশুর সাথে বন্ধুত্বপূর্ণভাবে যোগাযোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাক্তার তানভীর শহরের লোভনীয় চাকরি ছেড়ে মফঃস্বলের মানুষের চিকিৎসায় নিজেকে বিলিয়ে দেন। মানুষের কল্যাণে বিলাসবহুল জীবন ছেড়ে পড়ে থাকেন গ্রামে! ক্লিনিকে অতিরিক্ত ভাড়া, সরকারি অ্যাম্বুলেন্স থেকে কমিশন বন্ধ, ভেজাল ঔষধ সবকিছুর বিরুদ্ধে সোচ্চারসহ বিভিন্ন অসঙ্গতি দূর করে সাধারণ মানুষের সেবা করতে থাকেন।

এমন গল্পেই নির্মিত হয়েছে নাটক ‘নায়ক’। এখানে ডা: তানভীর চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। মাসরিকুল আলমের গল্পে এটি পরিচালনা করেছেন এস আর মজুমদার।

ঈদ উৎসবে চ্যানেল আইয়ের পর্দায় ও ইউটিউবে অবমুক্ত হয়েছে নাটকটি। প্রচারের পর এমন বাস্তববাদী গল্প এবং অপূর্বের অসাধারণ অভিনয় প্রশংসা কুড়াচ্ছে দর্শকমহলে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ইউটিউবে মন্তব্যের ঘর সবখানেই কাজটি নিয়ে নানারকম পজেটিভ মন্তব্য দেখা যাচ্ছে।

নিজেদের অনুভূতি জানিয়ে দর্শকরা তাদের ভালো লাগার কথা শেয়ার করছেন। নির্মাতাও জানান, কাজটি নিয়ে দর্শকদের বেশ পজেটিভ মন্তব্য পাচ্ছেন।

কলকাতা থেকে সংগীতা নামে একজন ইউটিউবে মন্তব্যের ঘরে লিখেন, সমাজে দুর্নীতি অরাজকতা যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সে -ই প্রকৃত নায়ক। সে কখনোই যে বিক্রি হয়ে যায় না তা ‘নায়ক’ নাটকটির মাধ্যমে লেখক তার লেখনি ও পরিচালক তার পরিচালনায় খুব সুন্দর ভাবে বার্তাটি পৌঁছে দিয়েছেন। অপূর্ব ভাই ও সাবিলা নূর ম্যামের অভিনয় মনকে ছুঁয়ে গেল।

আরেকজন লিখেন, দক্ষ অভিনয় গুণে সমৃদ্ধ একটি সুন্দর নাটক; তবে বাস্তবে এরূপ আন্তরিকতাপূর্ণ নিরলস সমাজ সেবায় আমরা খুব কমই সমৃদ্ধ হয়ে থাকি।

আব্দুর রহিম লিখেন, বাস্তবধর্মী নাটক আমাদের দেশে অনেক হয়েছে। কিন্তু এতো সুন্দর, পরিচ্ছন্ন গোছানো একটি প্রধান সামাজিক সামাজিক বিষয় নিয়ে নাটক খুব কমই পেয়েছি। নাটকটির পরিচালনা ও প্রত্যেকের অভিনয় ছিলো মনে রাখার মতো। নাটকটি অপূর্বের অভিনয় জীবনে একটি মাইল ফলক হয়ে থাকবে।

নির্মাতা এস আর মজুমদার বলেন, কাজটি প্রচারে আসার পর দর্শকদের সাড়া পাচ্ছি, পজেটিভ মন্তব্য পাচ্ছি। দর্শকরা কাজটিকে পছন্দ করেছেন যার কারণে নিজেদের ভালো লাগাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে জানাচ্ছেন। এত সাড়া পাওয়ায় খুবই ভালো লাগছে।

Tags: অপূর্বইউটিউবচ্যানেল আইদক্ষদুর্নীতিনায়কনির্মাণনির্মাতালিড বিনোদনসাবিলা
Previous Post

জ্বালানি সাশ্রয়ে লোডশেডিংসহ সরকারের নানা সিদ্ধান্ত

Next Post

২৩৩ বছরের রেকর্ড ভাঙলেন ১৪ বছরের তরুণ

Next Post
ক্রিকেট ম্যাচের স্কোরবোর্ড ও খেলোয়াড়দের ছবি, বাংলাদেশি ক্রিকেটের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

২৩৩ বছরের রেকর্ড ভাঙলেন ১৪ বছরের তরুণ

Bangladeshi politician speaking at a press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকবে, এলাকাভিত্তিক লোডশেডিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT