চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দলে নেই নেইমার-এন্ড্রিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 পূর্বাহ্ন 02, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল তারকা নেইমার বিশ্বকাপের দলে নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

চোট কাটিয়ে দীর্ঘ একবছর পর আল হিলাল জার্সিতে ফিরেছেন নেইমার। খেলেছেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। আলোচনায় ছিল নভেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে ব্রাজিল জার্সিতেও ফিরবেন। কিন্তু বাছাই দলে জায়গা হয়নি ৩২ বর্ষী তারকার। দলে জায়গা হয়নি তরুণ স্ট্রাইকার এন্ড্রিকেরও।

নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের দল দিয়েছেন সেলেসাও কোচ ডোরিভাল জুনিয়র। ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে আগামী ১৫ ও ২০ নভেম্বর দুটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

নেইমারকে দলে না রাখার কারণে ডোরিভাল বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখনই তাকে দলে নেব না। তার উপর অতিরিক্ত বোঝা এখনই চাপিয়ে দেব না। সে প্র্যাকটিক্যালি পুরোপুরি সুস্থ খেলার জন্য। কিন্তু মাত্র কয়েক মিনিট খেলার সুযোগ পেয়েছে। যেটা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে।’

নেইমার-এন্ড্রিককে ছাড়া দলে চমক বলতে নটিংহ্যাম ফরেস্টের মুরিলোর জায়গা পাওয়া। ২২ বর্ষী সেন্টারব্যাক প্রথমবার ডাক পেলেন। ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়রও।

রিয়াল মাদ্রিদের জার্সিতে এপর্যন্ত সবমিলিয়ে মাত্র ১০৭ মিনিট মাঠে ছিলেন ১৮ বর্ষী তরুণ এন্ড্রিক। সর্বশেষ চার ম্যাচে তাকে মাঠে নামাননি কোচ আনচেলত্তি।

ব্রাজিল দল
গোলরক্ষক: বেন্টো, এডেরসন ও ওয়েভারটন।
ডিফেন্ডার: দানিলো, ভ্যান্ডারসন, আবনার, গুইলহার্মে আরানা, এডের মিলিতাও, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, মারকুইনহোস ও মুরিলো।
মিডফিল্ডার: আন্দ্রে, আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গুইমারায়েস, গেরসন ও লুকাস পাকুয়েতা।
ফরোয়ার্ড: এস্তেভাও, ইগর জেসাস, লুইজ হেনরিক, রদ্রিগো, সাভিনহো, ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনহা।

Tags: ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইনেইমারব্রাজিলভিনিসিয়াসলিড স্পোর্টস
Previous Post

আবর্জনার ট্রাকে বসে ট্রাম্পের কড়া জবাব

Next Post

কোন বিষয় নিয়ে লেখাপড়া করেছিলেন ঐশ্বরিয়া?

Next Post
ঐশ্বরিয়া রাই বচ্চন সুন্দর পোশাক ও গহনা পরিহিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কোন বিষয় নিয়ে লেখাপড়া করেছিলেন ঐশ্বরিয়া?

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য উচ্চভোল্টেজ লাইন ও পোলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করেছে আদানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT