চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন বিষয় নিয়ে লেখাপড়া করেছিলেন ঐশ্বরিয়া?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:44 পূর্বাহ্ন 02, নভেম্বর 2024
in বিনোদন
A A
ঐশ্বরিয়া রাই বচ্চন সুন্দর পোশাক ও গহনা পরিহিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০ পেরিয়ে ৫১-এ পা দিলেন ভারতীয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। শুক্রবার ছিলো (১ নভেম্বর) তার জন্মদিন। ১৯৭৩ সালের ১ নভেম্বর ভারতের কর্নাটক রাজ্যের ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা কৃষ্ণরাজ রাই, একজন অবসরপ্রাপ্ত সামুদ্রিক জীববিজ্ঞানী। মা বৃন্দা রাই লেখিকা।

ছোট বেলায় ঐশ্বরিয়ার পরিবার মুম্বাইতে চলে আসায় সেখানেই তার পড়ালেখা ও বেড়ে ওঠা। নবম শ্রেণিতে পড়াকালীন শখের বসে পেন্সিলের একটি বিজ্ঞাপনের কাজ করেন। কলেজে পড়ার সময় স্থপতি হওয়ার স্বপ্ন ছিল তার। কিন্তু ভাগ্য তাকে নিয়ে এসেছে বিনোদনের জগতে। অভিনয়ের আগে তিনি মডেল হিসেবেই পরিচিতি পান তিনি। তবে তাতে কিন্তু তিনি থেমে যাননি লেখাপড়ায়।

অনেকের মনেই হয়তো জাগে প্রশ্ন, কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন ঐশ্বরিয়া? স্কুল-কলেজে অভিনেত্রীর রেজাল্টই বা কেমন ছিল? এক সাক্ষাৎকারে একবার অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি আর্য বিদ্যামন্দিরের সান্তাক্রুজ অ্যাকাডেমিতে পড়াশোনা করেছিলেন। স্কুলে খুব ভালো ছাত্রী হিসেবেই পরিচিতি ছিল তার। সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন।

ঐশ্বরিয়ার প্রিয় বিষয় ছিল প্রাণীবিদ্যা। এছাড়াও ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজির মতো বিষয়ে তিনি ৯০ শতাংশের উপর নম্বর পেয়েছিলেন বলেও জানান। শুধু লেখাপড়া নয়, ঐশ্বরিয়া রাই একজন প্রশিক্ষিত ভরতনাট্যম শিল্পী। তিনি পাঁচ বছর সংগীতেও প্রশিক্ষণ নিয়েছেন। একটা সময় তিনি রচনা সংসদ অ্যাকাডেমি অফ আর্কিটেকচারে ভর্তি হন। কিন্তু পরবর্তীকালে তিনি মডেলিংয়ের জন্য পড়াশোনা ছেড়েও দিয়েছিলেন।

১৯৯৪ সালে তিনি ভারতের প্রতিযোগী হিসেবে ‘মিস ওয়ার্ল্ড’-এ অংশ নিয়ে বিশ্বের সেরা সুন্দরী নির্বাচিত হোন। এরপর ১৯৯৭ সালে তামিল সিনেমা ‘ইরুবার’-এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। একই বছর ববি দেওয়লের বিপরীতে ‘অউর পেয়ার হো গ্যায়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। তবে বাণিজ্যিকভাবে সিনেমার প্রথম সাফল্য পান ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ‘জিন্স’ সিনেমার মাধ্যমে। এরপর পাড়ি জমান হলিউডে। সেখানেও একাধিক সিনেমা সাফল্যের সঙ্গে অভিনয় করে হয়ে উঠেন আন্তর্জাতিক তারকা।

এদিকে ২০০৭ সালে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন এই সুন্দরী। বিয়ের পর থেকে পর্দায় নিয়মিত না এলেও দর্শকের কাছে একই রকম জনপ্রিয় ঐশ্বরিয়া। ২০১৬ সালে রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন।

Tags: ঐশ্বরিয়া রাই বচ্চনজন্মদিন
Previous Post

ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দলে নেই নেইমার-এন্ড্রিক

Next Post

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করেছে আদানি

Next Post
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য উচ্চভোল্টেজ লাইন ও পোলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করেছে আদানি

ব্রাজিল ফুটবল কোচের নেইমার না রাখার কারণ ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারকে দলে না রাখার যে কারণ বললেন ব্রাজিল কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT