চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বিস্ময়বালকের গোল, জয়ের ধারায় ব্রাজিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:29 অপরাহ্ন 27, জানুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
Brazilian football players celebrate a goal during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস অলিম্পিক ফুটবলের প্রাক-বাছাইপর্বে টানা দুই জয় তুলে নিলো ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। সেলেসাওদের বিস্ময়বালক এড্রিক ফিলিপের গোলে বলিভিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে জয়ের পর এবার দ্বিতীয়টিতে কলম্বিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে। তাতে দলটি পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে । 

শনিবার ভোরে ব্রিগিদো ইরিয়ারতে জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে ব্রাজিল। ম্যাচের ২৫ মিনিটে দলকে এগিয়ে দেন এড্রিক। গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে কলম্বিয়া। তবে একাধিক পাল্টা আক্রমণ করলেও ব্রাজিলের শক্তিশালী রক্ষণভাগের কাছে পাত্তাই পায়নি।

১-০তে লিড নিয়ে দ্বিতীয়ার্ধের শেষ দিকে আরও একবার প্রতিপক্ষের জালে বল পাঠায় ব্রাজিলের যুবারা। জন ক্যানিডির লক্ষ্যভেদে ২-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে রেমন মেনেজেসের দল।

২০২২ সালের অক্টোবরে পালমেইরাসের মূল দলের হয়ে প্রথম পেশাদার ফুটবলে নাম লেখান সেলেসাওদের বিস্ময়বালক খ্যাত এড্রিক ফিলিপে। মাসদুয়েক পর পান তাক লাগানো এক খবর। বয়স ১৮ হলেই ৬০ মিলিয়ন ইউরোতে ২০২৪ সালের গ্রীষ্ম মৌসুমে হবেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়।

লাতিন অঞ্চল থেকে দুটি দল অলিম্পিকে ফুটবল ইভেন্টে খেলার সুযোগ পাবে। এ অঞ্চলের ১০টি দল দুভাগে ভাগ হয়ে অংশ নিচ্ছে বাছাইপর্বে। ব্রাজিল রয়েছে ‘এ’ গ্রুপে। তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইকুয়েডর। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট দিয়ে দুইয়ে আছে ব্রাজিল।

গ্রুপ ‘বি’-তে আছে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, চিলি, পেরু ও উরুগুয়ে। প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্রয়ে শুরু করেছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। পরের ম্যাচে পেরুর সঙ্গে জয় তুলে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে টেবিলের শীর্ষে রয়েছে ২০০৮ সালের অলিম্পিকে স্বর্ণজয়ীরা। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে প্যারাগুয়ে।

Tags: আর্জেন্টিনাপ্যারিস অলিম্পিক-২০২৪ব্রাজিলরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

ভিএআর ত্রুটির জন্য পুনরায় ম্যাচ হওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত

Next Post

লালমাটিয়া ওপেনার দ্বীপের ডাবল সেঞ্চুরি

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলন করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লালমাটিয়া ওপেনার দ্বীপের ডাবল সেঞ্চুরি

শিশু মেয়ের মুখের ত্বক দেখছে নিজেকে আয়নায়. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কিনকেয়ার প্রসাধনী শিশুদের জন্য বিপজ্জনক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT