চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিএআর ত্রুটির জন্য পুনরায় ম্যাচ হওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 27, জানুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে রেফারির সিদ্ধান্তে বিতর্ক, ভিএআর প্রযুক্তি ব্যবহৃত. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলজিয়ামের প্রথম বিভাগ ফুটবল লিগে ঘটতে চলেছে নজিরবিহীন ঘটনা। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর জেঙ্কের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল অ্যান্ডারলেখট। তবে ফুটবল ডিসিপ্লিনারি বডির সিদ্ধান্ত অনুযায়ী ভিএআর ত্রুটির জন্য খেলার আইনের অপপ্রয়োগের কারণে ম্যাচটি পুনরায় মাঠে গড়াবে।

পরাজিত দল গেঙ্কের করা আপিলের প্রেক্ষিতে ডিসিপ্লিনারি বডি শুক্রবার ম্যাচটি আবারো হওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত দেয়। যদিও কবে খেলাটি হবে, তা এখনো জানানো হয়নি।

ম্যাচের ২৩ মিনিটে ব্রায়ান হেইনেনের পেনাল্টি কিক ঠেকিয়ে দিয়েছিলেন ডেনিশ গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল। ফিরতি বলে লক্ষ্যভেদ করেন জেঙ্কের খেলোয়াড় ইরা সোর। টিভি রিপ্লেতে দেখা যায়, হেইনেন স্পট কিক নেয়ার সময় পেনাল্টি এলাকার ভেতরে ঢুকে পড়েছিলেন সোর। যার ফলে রেফারি নাথান ভারবুমেনকে ভিএআর সুপারিশ করেছিল যে গোলটি বাতিল করা উচিৎ।

টিভি রিপ্লেতে আরও দেখা যায়, অ্যান্ডারলেখটের দুই ফুটবলারও পেনাল্টি এলাকায় প্রবেশ করেছিলেন। এক্ষেত্রে খেলার আইন অনুযায়ী জেঙ্কের আবারো পেনাল্টি কিক পাওয়ার কথা ছিল। ম্যাচ কর্মকর্তারা সেটি না করে অ্যান্ডারলেখটের পক্ষে ফ্রি কিক দেন।

ম্যাচের পর বেলজিয়ামের রেফারি বডি প্রাথমিকভাবে রায় দিয়েছিল, পুনরায় খেলা হবে না। কারণ তারা ঘটনাটিকে খেলার আইনের অপপ্রয়োগের পরিবর্তে ভিএআর ত্রুটি হিসেবে বিবেচনা করেছিল। এ সিদ্ধান্তের বিরুদ্ধে জেঙ্ক ডিসিপ্লিনারি কাউন্সিল ফর প্রফেশনাল ফুটবলের কাছে আপিল করে। ডিসিপ্লিনারি বডি সকল দিক বিবেচনায় নিয়ে রেফারি বডির সিদ্ধান্তকে বাতিল করে ম্যাচটি পুনরায় খেলার নির্দেশ দেয়।

Tags: বেলজিয়ামভিএআরলিড স্পোর্টস
Previous Post

বন্ধ হতে পারে ইসরায়েলের গাজা অভিযান

Next Post

আবারও বিস্ময়বালকের গোল, জয়ের ধারায় ব্রাজিল

Next Post
Brazilian football players celebrate a goal during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বিস্ময়বালকের গোল, জয়ের ধারায় ব্রাজিল

বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলন করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লালমাটিয়া ওপেনার দ্বীপের ডাবল সেঞ্চুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT