চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি, কৃষিখাতে ৩২.৮৫ কোটি বরাদ্দ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 পূর্বাহ্ন 20, এপ্রিল 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের কৃষিখাতসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম জোরদার করতে নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে ব্র্যাক। আগামী তিন মাসে বাস্তবায়িত এই উদ্যোগের আওতায় সারা দেশে ১ লাখ ৩ হাজার কৃষক ও কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ, কৃষি উপকরণ এবং আধুনিক প্রযুক্তিগত সহায়তা পাবেন।

খাদ্য মূল্যস্ফীতি ও কৃষি উপকরণের ক্রমবর্ধমান ব্যয়ের চাপে ক্ষুদ্র কৃষকরা যখন চ্যালেঞ্জের মুখে, তখন তাদের সহায়তায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মোট বরাদ্দের মধ্যে কৃষিখাতে ৩২ কোটি ৮৫ লাখ টাকা সহায়তা দেওয়া হবে।

কৃষকদের জীবিকা উন্নয়নে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্সসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিতরণ করা হবে ৫০ লাখ মাছের পোনা, ১ লাখ হাঁসের ছানা, ১ লাখ মুরগির বাচ্চা এবং ১ লাখ গাছের চারা। এছাড়া ২০ হাজার গবাদিপশুকে দেওয়া হবে বিনামূল্যে টিকা।

পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা জোরদারে ১ হাজার ভার্মি কম্পোস্ট উৎপাদন ব্যবস্থা স্থাপন করা হবে। পাশাপাশি নির্মাণ করা হবে ৫০টি আলু ও ৫০টি পেঁয়াজ সংরক্ষণাগার।

কৃষি যান্ত্রিকীকরণে সহায়তার অংশ হিসেবে বিতরণ করা হবে ২০টি মাড়াই যন্ত্র এবং ১০০টি পাওয়ার টিলার। এছাড়া পানি সাশ্রয়ী ৫ হাজার সেচ প্রযুক্তি সরবরাহ করা হবে, যা প্রচলিত পদ্ধতির তুলনায় প্রায় ৩০ শতাংশ পানি সাশ্রয় করবে।

কৃষকদের দক্ষতা উন্নয়নে জমির উর্বরতা সংরক্ষণ, স্বল্প খরচে কীটনাশক ব্যবহার, গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস, জৈব বালাইনাশক ব্যবহার এবং উন্নত জাতের ধান উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ‘স্বপ্নসারথি’ উদ্যোগের আওতায় ৭ হাজার ৮১০ জন গ্রামীণ তরুণীকে হাঁস-মুরগি পালন, সেলাই ও স্বাস্থ্যসেবিকা প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া ৫ হাজার ২৪০ জন এসএসসি ও তদূর্ধ্ব শ্রেণির শিক্ষার্থী শিক্ষা সহায়তা পাবে। হাওরের চারটি স্কুলে স্থাপন করা হবে ল্যাবরেটরি সুবিধা।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর বলেন, “আমাদের সদস্যদের বড় অংশই কৃষিজীবী পরিবার থেকে আসেন। শুধু ঋণ প্রদান নয়, উৎপাদন সক্ষমতায় সরাসরি বিনিয়োগের মাধ্যমে তাদের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করাই এই কর্মসূচির লক্ষ্য।”

উল্লেখ্য, কৃষি খাতে দীর্ঘদিন ধরে বীজ ও চারা বিতরণ, জলবায়ু সহনশীল সংরক্ষণ ব্যবস্থা, গবাদিপশু বিতরণ, ভাসমান সবজি চাষ, মাশরুম ও মৌচাষসহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে ব্র্যাক।

Tags: কৃষিব্র্যাক
Previous Post

জাহাজ জব্দে যুক্তরাষ্ট্রকে জলদস্যুতার অভিযোগ করে ইরানের হুঁশিয়ারি

Next Post

বর্ণিল আয়োজনে টরন্টোতে ‘বাচনিক’-এর বাংলা বর্ষবরণ

Next Post

বর্ণিল আয়োজনে টরন্টোতে 'বাচনিক'-এর বাংলা বর্ষবরণ

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT