চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মারক বক্তৃতা, ২০২২ অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:10 অপরাহ্ন 11, ডিসেম্বর 2022
in বাংলাদেশ
A A
ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মারক বক্তৃতা, ২০২২, অনলাইন বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশিষ্ট আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ “ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মারক বক্তৃতা ২০২২” অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি এই বক্তৃতার আয়োজন করেন।

মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক ব্যারিস্টার মনজুর হাসান ওবিই।

“বাংলাদেশ এবং দীর্ঘস্থায়ী রোহিঙ্গা শরণার্থী সংকটের বাধ্যবাধকতা –ভবিষ্যৎ নির্দেশনা” শীর্ষক বক্তৃতাটি বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঐতিহাসিক পটভূমি, পাশাপাশি বৈশ্বিক, আঞ্চলিক এবং জাতীয় আইনের অধীনে বাংলাদেশের যে আইনি বাধ্যবাধকতা রয়েছে তার রূপরেখা, এবং শরণার্থীদের জন্য একটি ব্যাপক জাতীয় আইনী ও নীতি কাঠামো গড়ে তোলার ভবিষ্যত পথগুলি তুলে ধরার উপর দৃষ্টি নিবদ্ধ করেন। মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংসতার ফলে প্রতিবেশী দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশে রোহিঙ্গাদের অভিবাসন এই অঞ্চলে নতুন কোনো ঘটনা নয়।

বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেশটি একাধিকবার উদারভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে আসছে। সর্বশেষ ২০১৭ সালে সবচেয়ে বড় অনুপ্রবেশটি ঘটেছে এবং রোহিঙ্গা সংকটে বাংলাদেশের ভূমিকা অনুকরণীয় হয়েছে।

এই স্বাগত জানানোর মনোভাব বিগত বছরগুলোতে প্রণীত আইন ও নীতিতেও দেখা যায়, যেগুলো রোহিঙ্গা জনগণকে ব্যাপক সুরক্ষা প্রদান করেছে। বিগত বছরগুলোতে, রোহিঙ্গা জনগোষ্ঠীকে সুরক্ষা প্রদানের জন্য বেশ কয়েকটি আইন ও নীতি প্রণয়ন করা হয়েছে। এসব আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতে, শিক্ষা, জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা এবং প্রত্যাবাসন ক্ষেত্রে বিশেষ জোর দিয়ে আইন ও নীতি তৈরি করা যেতে পারে।

অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির, “ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মারক বক্তৃতা ২০২২”-এর আহ্বায়ক হিসেবে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন এবং বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ বক্তৃতা অনুষ্ঠানের সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য প্রদান করেন।

এই অনুষ্ঠানে শিক্ষাবিদ, গবেষক, মানবাধিকার কর্মী, আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী, সুশীল সমাজের সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Tags: ব্র্যাক বিশ্ববিদ্যালয়
Previous Post

নগদ পেমেন্টে দারাজ-এর কেনাকাটায় ১৬ শতাংশ ক্যাশব্যাক

Next Post

বিশ্বকাপ থেকে ফিরে পা ভাঙলেন নয়্যার

Next Post
নয়্যার বিশ্বকাপ থেকে ফিরে পা ভাঙার পর খেলা চালিয়ে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ থেকে ফিরে পা ভাঙলেন নয়্যার

প্রবন্ধে গবেষণা সংস্কৃতি উন্নয়নে আলোচনা চলছে, বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্নাতক পর্যায়ে গবেষণা সংস্কৃতি গড়ে তুলতে গবেষণা সংসদের ভূমিকা প্রশংসনীয়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT