চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগদ পেমেন্টে দারাজ-এর কেনাকাটায় ১৬ শতাংশ ক্যাশব্যাক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:52 অপরাহ্ন 11, ডিসেম্বর 2022
in তথ্যপ্রযুক্তি
A A
দারাজের সঙ্গে নগদ পেমেন্টে ক্যাশব্যাকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে ই-কমার্স প্রতিষ্ঠান দারাজে কেনাকাটার পেমেন্ট করা যাবে।

এ উপলক্ষ্যে ‘নগদ-দারাজ ১২.১২ গ্র্যান্ড ইয়ার এন্ড সেল’ ক্যাম্পেইনের আওতায় দারাজের যেকোনো পণ্য কেনাকাটায় ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্টে পাওয়া যাবে ১৬ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক।

সম্প্রতি রাজধানীর বনানীতে ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে এখন থেকে দারাজে যেকোনো পণ্য কেনাকাটায় মূল্য পরিশোধ করা যাবে নগদ-এর মাধ্যমে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘নগদ’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান, চিফ সেলস অফিসার শিহাবউদ্দিন চৌধুরী, হেড অব পাবলিক কমিউনিকেশন্স মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং হেড অব পেমেন্ট মোহাম্মদ মাহবুব সোবহান। ‘দারাজ বাংলাদেশ’-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো, চিফ কমার্শিয়াল অফিসার সাব্বির হোসেন, গ্রোথ মার্কেটিং-এর ডিরেক্টর মাসরুর হাসান মিম এবং টেকনোলজি অ্যান্ড ডিজিটাল পেমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি-এর ডিরেক্টর মঞ্জুরি মল্লিক।

একজন গ্রাহক প্রতি পেমেন্টে সর্বোচ্চ ১০০ টাকা করে মোট তিনবারে ৩০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাকের এই অফারটি নিতে পারবেন। অফারটি গ্রহণ করার জন্য গ্রাহককে দারাজের অ্যাপ (App) থেকে নগদ-অনলাইন গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

নগদ-এর সাথে দারাজের এই যাত্রা উপলক্ষ্যে শুরু হওয়া ‘নগদ-দারাজ ১২.১২ গ্র্যান্ড ইয়ার এন্ড সেল’ ক্যাম্পেইন চলাকালীন কেনাকাটায় নগদ এবং দারাজ গ্রাহকেরা পাচ্ছেন আরও সাশ্রয়ী মূল্যে কেনাকাটার দারুণ সুযোগ। সাথে রয়েছে ‘নগদ’-এর ইন্সট্যান্ট ক্যাশব্যাক অফার। ইন্সট্যান্ট ক্যাশব্যাকের এই অফারটি চলবে ১২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে আরও বেশি লাভে দারাজে কেনাকাটার নতুন এই সুযোগ নিয়ে ‘নগদ’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণে দ্রুতই ক্যাশলেস হয়ে উঠবে এ দেশের বাণিজ্য খাত। তরুণ প্রজন্মের উদ্যোক্তারা এখন ব্যাতিক্রমী ও উদ্ভাবনী উদ্যোগে দারুণ সাফল্য পাচ্ছেন। ই-কমার্স খাত তার মধ্যে অন্যতম। নগদ সবসময় এই উদ্ভাবনী উদ্যোগকে স্বাগত জানায়। দেশীয় উদ্যোক্তা ডিজিটাল লেনদেন আরও কম খরচে সহজে হাতের মুঠোয় এনে দিয়েছে নগদ। সেই যাত্রায় দারাজের গ্রাহকদের পাশে থেকে নিত্য নতুন সেবা দিতে চায় নগদ।’

‘নগদ-দারাজ ১২.১২ গ্র্যান্ড ইয়ার এন্ড সেল’ ক্যাম্পেইন নিয়ে ‘দারাজ বাংলাদেশ’-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘নগদ-এর সাথে দারাজের এই চুক্তিটি ক্রেতাদের অনলাইন শপিংকে আরো স্বাচ্ছন্দ্যদায়ক করবে। পাশাপাশি এ চুক্তিটি ক্রেতাদের সহজে পেমেন্ট সল্যুশনের বিষয়টি নিশ্চিত করবে এবং একাধিক পেমেন্ট অপশনের মাধ্যমে ক্রেতাদের শপিং অভিজ্ঞতা উন্নত করবে।’

Tags: দারাজ বাংলাদেশনগদ
Previous Post

‘সীতা’ হয়ে বলিউডে পা রাখছেন সাই পল্লবী?

Next Post

ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মারক বক্তৃতা, ২০২২ অনুষ্ঠিত

Next Post
ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মারক বক্তৃতা, ২০২২, অনলাইন বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মারক বক্তৃতা, ২০২২ অনুষ্ঠিত

নয়্যার বিশ্বকাপ থেকে ফিরে পা ভাঙার পর খেলা চালিয়ে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ থেকে ফিরে পা ভাঙলেন নয়্যার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT