চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখতে ব্র্যাক ব্যাংকের উদ্যোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:26 অপরাহ্ন 26, মে 2025
in কর্পোরেট নিউজ
A A
ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আর্থিক স্থিতিশীলতা বিষয়ক সেমিনার. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি ‘নেক্সট ফ্রন্ট: রিইমাজিনিং ফাইন্যান্সিয়াল লিডারশিপ ফর দ্য ফিউচার’ শীর্ষক এক কর্পোরেট সেমিনারের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। আয়োজনে অংশ নিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) এবং আর্থিক খাতের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দরা।

হবিগঞ্জের দ্য প্যালেসে ১০ মে থেকে ১২ মে অনুষ্ঠিত এই সেমিনারে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা, ভবিষ্যৎমুখী চিন্তাভাবনা এবং টেকসই প্রবৃদ্ধি অর্জন ও আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখার নানাবিধ কৌশল ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ড. জাহিদ হোসেন এবং ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন। তারা আধুনিক বিশ্বের গতিশীল আর্থিক পরিমণ্ডলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সহযোগিতামূলক নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খানসহ ব্র্যাক ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিবর্তনের মধ্যেও বাংলাদেশ যখন ঘুরে দাঁড়ানো সক্ষমতা প্রদর্শন করে চলেছে, এমন মুহূর্তে এই সেমিনারের আয়োজন প্রতিষ্ঠানে কৌশলগত পরিকল্পনা প্রণয়নে সিএফও এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল লিডারদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে আরও জোরদার করেছে।

অংশগ্রহণকারীরা ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগের ব্যাপক প্রশংসা করে বলেন, এই আয়োজনের যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো ব্যাংকিং এবং কর্পোরেট খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Tags: ব্র্যাক ব্যাংকসেমিনার
Previous Post

সাম্য হত্যার বিচারসহ ৩ দফা দাবিতে ঢাবিতে অবস্থান কর্মসূচি

Next Post

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা কারাগারে

Next Post
জেবুন্নেছা কারাগারে, পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা কারাগারে

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বিদেশি প্রতিনিধি সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT