চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:24 অপরাহ্ন 26, মে 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বিদেশি প্রতিনিধি সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর। বাংলাদেশ সরকার স্বচ্ছতা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। 

আজ ২৬ মে সোমবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের (ইউএসসিআইআরএফ) সভাপতি স্টিফেন স্কনেকের সাথে স্টেট গেস্ট হাউস যমুনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরেন এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ প্রসঙ্গে বলেন, বাংলাদেশ সরকার স্বচ্ছতা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। যে কোনো সাংবাদিক বাংলাদেশ যেকোনো সময় আসতে পারেন। বিদ্রোহের পর অনেকেই এসেছেন।

অধ্যাপক ইউনূস জুলাইয়ের বিদ্রোহ এবং পরবর্তী সময়ে সংখ্যালঘু অধিকার খর্ব করার লক্ষ্যে চালানো ভ্রান্ত তথ্য প্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, দক্ষিণ এশিয়ার কিছু গণমাধ্যম ও আন্তর্জাতিক উৎস একে ইসলামপন্থী চরমপন্থী আন্দোলন হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, আমরা দেশে ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার জন্য কঠোর চেষ্টা করছি। একইসঙ্গে তিনি দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং ফিলিস্তিনে গণহত্যার ঘটনায় জনগণের মাঝে তৈরি হওয়া উদ্বেগের কথাও উল্লেখ করেন।

বৈঠকে ইউএসসিআইআরএফ সভাপতি স্কনেক বাংলাদেশে গঠিত সংস্কার কমিশনের কর্মকাণ্ড ও প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তন সম্পর্কে জানতে চান। জবাবে অধ্যাপক ইউনূস বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে সঙ্গে সংখ্যালঘুরাও সমান অধিকার ভোগ করবেন। প্রস্তাবিত সংশোধনগুলো এই নীতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ঐকমত্য গঠন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই সংশোধন নিয়ে সংলাপ চালিয়ে যাচ্ছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে অধ্যাপক ইউনূস ইউএসসিআইআরএফ-এর সমর্থন কামনা করেন। তিনি বলেন, আমাদের এই সংকট সমাধান করতে হবে। যত তাড়াতাড়ি, তত ভালো। রোহিঙ্গা শিবিরে বেড়ে উঠছে ক্ষুব্ধ তরুণ প্রজন্ম। আমাদের তাদের আশা দিতে হবে। সেপ্টেম্বর মাসে জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।

বৈঠকে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা, ২০২৪ সালের জুলাই বিদ্রোহ, অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি, প্রস্তাবিত সাংবিধানিক সংশোধন এবং রোহিঙ্গা সংকটসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

Tags: প্রধান উপদেষ্টা
Previous Post

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা কারাগারে

Next Post

মঙ্গলবার থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি 

Next Post
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতিতে অংশগ্রহণকারী কর্মীরা প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি 

পরিকল্পনা উপদেষ্টা বাজেটের নতুন প্রকল্পের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেটে নতুন কোন মেগা প্রকল্প নেবে না সরকার: পরিকল্পনা উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT