চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল দিয়েই ‘বিশ্বকাপের প্রস্তুতি’ বলছেন বিসিবি সভাপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:00 অপরাহ্ন 23, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএল দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি বলছেন বিসিবি সভাপতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগিতায় মঙ্গলবার হয়েছে দিনব্যাপি মিডিয়া ওয়ার্কশপ। সেখানে উপস্থিত হয়েছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পরে সংবাদমাধ্যমে কথা বলেন বিসিবি সভাপতি যেখান জানান এ বিপিএলের মাধ্যমেই বিশ্বকাপের প্রস্তুতি হবে বাংলাদেশের।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বুলবুর বলেন, ‘এটা (বিপিএল) আমার জন্য একেবারে একটা নতুন ইভেন্ট। কেননা এটা ১২তম বিপিএল। কখনো আমি কোচের ভূমিকায় যাইনি বা কোন কর্মকর্তা বা কোন দায়িত্ব ছিল না আমার কখনও। সুতরাং প্রতিদিন শিখছি এবং এই খেলাটা রক্ষা করার জন্য, ভালো ক্রিকেট উপহার দেয়ার জন্য যত ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি সেগুলো থেকে শিখছি।’

‘তবে এটা ঠিক যে, দুটো লক্ষ্য এবার বিপিএলের। একটা হচ্ছে সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল করা। সাথে সাথে আপনারা জানেন যে বিপিএল এর পরেই আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। সেটার জন্য আমরা সরাসরি প্রস্তুতি না হলেও এই সংস্করণের প্রস্তুতিটা আমরা নিতে পারবো।’

দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে শঙ্কা, সেখানে বিপিএল নিয়ে আপনারা কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন এমন প্রশ্নে এ বোর্ড কর্তা বলেন, ‘আমাদের কাজ হচ্ছে খেলা পরিচালনা করা। আমাদের কাজ হচ্ছে খেলাটাকে খেলার মাঠে সুন্দরভাবে যেন আমরা আয়োজন করতে পারি। এজন্য আমাদের অনেক অংশীজন আছে।’

‘আমাদের আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো আছে তাদের অবদান, কাজকে শ্রদ্ধার সাথে দেখছি এবং তাদের নির্দেশনা আমরা অনুসরণ করছি। অবস্থা অনুযায়ী আমরা ওই নির্দেশনা অনুসরণ করে কাজ করবো। তবে আমরা সব জায়গায় আমরা আমাদের সূক্ষ্ম দৃষ্টি রাখছি।’

Tags: আমিনুলবাংলাদেশবিএসপিএবিপিএলবিসিবিলিড স্পোর্টস
Previous Post

দুর্নীতির অভিযোগ মানছেন না বিসিবি সভাপতি আমিনুল

Next Post

সাম্প্রতিক হামলার প্রতিবাদে শিল্পীসমাজ

Next Post
শিল্পীসমাজের প্রতিবাদে মানববন্ধন, বিভিন্ন শিল্পীরা হাতে প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রতিক হামলার প্রতিবাদে শিল্পীসমাজ

বাংলাদেশ ফুটবল দলের সাফ ফুটসাল চূড়ান্ত দল ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসী ইমান আলমকে রেখে সাফ ফুটসালের চূড়ান্ত দল ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT