চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রতিক হামলার প্রতিবাদে শিল্পীসমাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 অপরাহ্ন 23, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
শিল্পীসমাজের প্রতিবাদে মানববন্ধন, বিভিন্ন শিল্পীরা হাতে প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে সাম্প্রতিক হামলার প্রতিবাদে এক কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকেল ৪টায় রাজধানীর ধানমণ্ডির সাতমসজিদ রোডে আবাহনী মাঠ সংলগ্ন ফুটপাথে এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন নিয়েছেন সংস্কৃতিকর্মী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সেখানে দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ, নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের আয়োজনে উপস্থিত ছিলেন লুভা নাহিদ চৌধুরী, অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম, আজমেরী হক বাঁধন, বাকার বকুল, অরুপ রাহীসহ অনেকেই।

বক্তারা শরিফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও হত্যাকারীর বিচার দাবি করেন। এছাড়া দ্য ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, উদীচীর কার্যালয়ে হামলা, অগ্নি সংযোগ, লুটপাট আসবাবপত্র, মিউজিক সামগ্রী পুড়িয়ে ফেলার প্রতিবাদ ও সুষ্ঠু বিচার দাবি করেন।

এদিকে, ছায়ানট ভবনের সামনের রাস্তায় সংস্কৃতির ওপর সহিংস হামলার প্রতিবাদে গানে গানে সংহতি-সমাবেশের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। সেখানেও কণ্ঠশিল্পী, সাহিত্যিক,সাংবাদিক, সংস্কৃতিসেবীরা অংশ নিয়েছেন।

প্রতিবাদ সমাবেশে সম্মিলিতভাবে গাওয়া হয় মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল, ও আমার দেশের মাটি, যদি তোর ডাক শুনে কেউ না আসে, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, তীর হারা এই ঢেউয়ের সাগর, হিমালয় থেকে সুন্দরবন, সবশেষে জাতীয় সংগীত।

Tags: আজমেরী হক বাঁধনআজাদ আবুল কালামডেইলি স্টারপ্রথম আলোলিড বিনোদন
Previous Post

বিপিএল দিয়েই ‘বিশ্বকাপের প্রস্তুতি’ বলছেন বিসিবি সভাপতি

Next Post

প্রবাসী ইমান আলমকে রেখে সাফ ফুটসালের চূড়ান্ত দল ঘোষণা

Next Post
বাংলাদেশ ফুটবল দলের সাফ ফুটসাল চূড়ান্ত দল ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসী ইমান আলমকে রেখে সাফ ফুটসালের চূড়ান্ত দল ঘোষণা

নৌকা ও জলক্রীড়া প্রতিযোগিতা চলাকালে আকাশে পাখির দল. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন উপকূলে মেক্সিকান যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT