চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইফের ফিফটি, সহজ জয়ে রংপুরের হ্যাটট্রিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 অপরাহ্ন 02, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, রংপুরের হ্যাটট্রিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুটা দারুণ চলছে রংপুর রাইডার্সের। আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়েছিল দলটি। তৃতীয় ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে ছন্দ হারায়নি। নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ব্যাট হাতে দারুণ করেছেন সাইফ হাসান। তার ফিফটিতে টানা তৃতীয় জয় পেল গ্লোবাল টি-টুয়েন্টি লিগে চ্যাম্পিয়ন দলটি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে বরিশালকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর। টসে হেরে আগে ব্যাটে নেমে ১৮.২ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় বরিশাল। জবাবে ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে রংপুর।

বরিশাল ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৮ রান আসে তামিম ইকবালের ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ বলে ২১ রান করেন মোহাম্মদ নবী। মুশফিকুর রহিম ১৫ রান, কাইল মেয়ার্স ১৩ রান এবং মাহমুদউল্লাহ রিয়াদ ১০ রান করেন। বাকিদের কেউ পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।

রংপুরের হয়ে খুশদিল শাহ ৩ উইকেট নেন। নাহিদ রানা ও ইফতিখার আহমেদ উইকেট নেন দুটি করে।

জবাবে নেমে রংপুরের শুরুটা ভালো হয়নি। ১৫ রানে ফিরে যান টপঅর্ডারের দুই ব্যাটার। অভিষিক্ত আজিজুল হাকিম তামিম ও তৌফিক খানকে ফেরান ইকবাল হোসেন ইমন। এরপর হাল ধরেন সাইফ হাসান ও অ্যালেক্স হেলস। দুজনের ১১৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩০ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় রংপুর।

সাইফ ৬টি চার ও তিন ছক্কায় ৪৬ বলে ৬২ রান এবং অ্যালেক্স হেলস ৪টি চার ও ৩ ছক্কায় ৪১ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন।

ফরচুন বরিশালের জার্সিতে বিপিএলে অভিষেক হওয়া ইকবাল হোসেন ইমন ৪১ রান খরচায় ২ উইকেট নেন।

Tags: ইমনবরিশাল-রংপুরবিপিএল ২০২৫লিড স্পোর্টসসাইফ
Previous Post

চালু হলো থাইল্যান্ডের ই-ভিসা

Next Post

শওকত ওসমান: বৈষম্যবিরোধী এবং মানবতার আলোকবর্তিকা

Next Post
শওকত ওসমান এর স্মরণে আলোচনা সভা ও সম্মাননা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

শওকত ওসমান: বৈষম্যবিরোধী এবং মানবতার আলোকবর্তিকা

অপহৃত ইউপি চেয়ারম্যান উদ্ধার, গ্রেপ্তার ৫, ডিবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অপহৃত ইউপি চেয়ারম্যান উদ্ধার, গ্রেপ্তার ৫: ডিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT