চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপহৃত ইউপি চেয়ারম্যান উদ্ধার, গ্রেপ্তার ৫: ডিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 অপরাহ্ন 02, জানুয়ারি 2025
in - সেমি লিড, অপরাধ
A A
অপহৃত ইউপি চেয়ারম্যান উদ্ধার, গ্রেপ্তার ৫, ডিবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া থেকে অপহৃত পটুয়াখালী জেলার মৌকরন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম ওরফে সেলিম (৪৫) কে উদ্ধারসহ অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি-মিরপুর বিভাগ।

গ্রেপ্তারেরা হলেন মোহাম্মদ ফরহাদ, তৌফিক রাহাত, রিপন মাহমুদ নয়ন, মো. আমির হোসেন ও মোহাম্মদ দিদার।

আজ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ দোলেস্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ দিকের বিল্ডিংয়ের একটি কক্ষ থেকে ভিকটিমকে উদ্ধার করে এবং দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সস্মেলনে এসব তথ্য তেজগাঁও বিভাগের (ডিবি) উপ পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান।

তিনি বলেন, ভুক্তভোগী কাজী রাইসুল ইসলাম ওরফে সেলিম গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী থেকে গ্রীন লাইন পরিবহনের একটি বাসে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। ১ জানুয়ারি সকালে অনুমান ৬টার সময় তিনি তার স্ত্রীকে ফোন করে জানান যে, তিনি যে বাসে এসছেন সে বাসটি দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ এর সামনে এসে পৌঁছালে অজ্ঞাতনামা ১৫/২০ জন লোক বাসে উঠে বাসের ড্রাইভার, হেলপার ও অন্যান্য যাত্রীদেরকে ভয়ভীতি দেখিয়ে তাকে জোর করে বাস থেকে নামিয়ে একটি প্রাইভেটকারে করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে আটক করে রেখেছে। অপহরণকারীদের একজন তার স্ত্রীকে ফোন দিয়ে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তার স্বামীকে মেরে ফেলার হুমকি দেয়।

তেজগাঁও বিভাগের (ডিবি) উপ পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান

এরপর থেকে ভিকটিমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তখন ভিকটিমের স্ত্রী আত্মীয়-স্বজনসহ গ্রীন লাইনের কাউন্টারে গিয়ে বাসের ড্রাইভার ও হেলপারদের সাথে ফোনে কথা বললে তারা জানায়, ৩১ ডিসেম্বর দিবাগত রাত ৩:৩০ টায় বাসটি ইকুরিয়া বিআরটিএ এর সামনে ঢাকা মাওয়া মহাসড়কের পাশে থামলে একজন যাত্রী বাস থেকে নামে এবং অজ্ঞাতনামা ১৫/২০ লোক বাসে উঠে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে মিরপুর বিভাগের (ডিবি) অতিরিক্ত দায়িত্বে থাকা এই উপ কমিশনার জানান, ভুক্তভোগী কাজী রাইসুল ইসলাম ওরফে সেলিমের পরিবারের কাছ থেকে অপহরণকারীরা এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। পরে তারা বিভিন্ন বিকাশ নাম্বারের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ আদায় করে। অপহরণের পর ভিকটিম কাজী রাইসুল ইসলাম সেলিমকে অপহরণকারীরা দুই রাত আটকে রেখে তাকে অমানুষিক শারীরিক নির্যাতন করে।

Tags: ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মেয়াদগ্রেপ্তার ৫
Previous Post

শওকত ওসমান: বৈষম্যবিরোধী এবং মানবতার আলোকবর্তিকা

Next Post

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

Next Post
খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধানের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

বৈঠকে অংশগ্রহণকারী নারীরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে ইপিআর নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT