চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা ১১ হারে আসর শেষ করল ঢাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রশিক্ষণরত, টানা ১১ হারে আসর শেষ করল ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল দশম আসরের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স থেকে হারিয়ে শুরু করেছিল দুর্দান্ত। দ্বিতীয় ম্যাচ থেকেই থেমে যায় রাজধানীর দলটির জয়রথ। হারের বৃত্ত থেকে আর বেরুতে পারেনি। আসরে নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হেরেছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। ১০ রানে ঢাকাকে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখলো চট্টগ্রাম।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে ৫ উইকেটে ১৪৯ রানে থামে ঢাকার ইনিংস।

জয়ে খুলনা টাইগার্সকে পেছনে ঠেলে পয়েন্ট টেবিলের চারে এসেছে চট্টগ্রাম। ১১ ম্যাচে ৬ জয়ে তাদের পয়েন্ট ১২। অন্যদিকে ১০ ম্যাচে পাঁচ জয়ে পাঁচে খুলনা। আর দুর্দান্ত ঢাকা আসর শেষ করেছে মাত্র ১টি জয় নিয়ে।

সবার আগে প্লে-অফ নিশ্চত করেছে রংপুর রাইডার্স। ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের শীর্ষে। একম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১০ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে নিজেদের অবস্থান শক্ত করেছে বরিশাল। সমান ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ছয়ে সিলেট।

আগে ব্যাটে নেমে চট্টগ্রামের ব্যাটারদের ব্যর্থতার মাঝে আলো ছড়িয়েছেন কেবল দুজন- তানজিদ হাসান তামিম ও টম ব্রুস। ছয়টি ছক্কা ও এক চারে ৫১ বলে ৭০ রান করেন এই ওপেনার। তিনটি চার ও ২ ছক্কায় ৩৫ বলে ৪৮ রান করেন ব্রুস। বাকীদের মধ্যে দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন কেবল জস ব্রাউন। ১৪ বলে ১১ রান করেন তিনি।

ঢাকার হয়ে শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ নেন দুটি করে উইকেট। মোসাদ্দেক ও শন উইলিয়ামস নেন একটি করে।

রান তাড়ায় নেমে এদিনও ব্যর্থ হয়েছেন ঢাকার ব্যাটাররা। সর্বোচ্চ ৫৫ রান করেছেন অ্যালেক্স রোস। ৪৪ বলের ইনিংসটিতে ছিল চারটি চার ও তিনটি ছক্কার মার। মোহাম্মদ নাঈম শেখ করেছেন ৩৫ বলে ২৯ রান। এছাড়া শেষের দিকে মোসাদ্দেক হোসেন সৈকত ১৮ বলে ২৯ রান ও ইরফান শুক্কর ৮ বলে ১৪ রানে অপরাজিত থাকেন।

চট্টগ্রামের হয়ে শুভাগত হোম নেন দুটি উইকেট। বিলাল খান, সালাউদ্দিন শাকিল ও শহিদুল ইসলাম নেন একটি করে উইকেট।

Tags: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সতানজিদ তামিমদুর্দান্ত ঢাকাবিপিএল-২০২৪লিড স্পোর্টস
Previous Post

বীর মুক্তিযোদ্ধা ফতেহ আলী চৌধুরী মারা গেছেন

Next Post

নাভালনির মরদেহ লুকিয়ে রাখার অভিযোগ

Next Post
নাভালনি, কট্টর সমালোচক, কারাগারে মৃত্যুবরণ করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাভালনির মরদেহ লুকিয়ে রাখার অভিযোগ

সাউথ আফ্রিকার সাবেক অলরাউন্ডার প্রক্টর মারা গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার সাবেক অলরাউন্ডার প্রক্টর মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT