চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকার সাবেক অলরাউন্ডার প্রক্টর মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 পূর্বাহ্ন 18, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাউথ আফ্রিকার সাবেক অলরাউন্ডার প্রক্টর মারা গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার কিংবদন্তি সাবেক অলরাউন্ডার মাইক প্রক্টর মারা গেছেন। হার্ট সার্জারির সময় জটিলতায় মারা যাওয়া আইসিসির সাবেক ম্যাচ রেফারির বয়স হয়েছিল ৭৭ বছর। দেশটিতে বর্ণবাদে ক্রিকেট বন্ধ হওয়ার পর প্রোটিয়াদের ফের ক্রিকেটে ফেরালে বর্ণবাদ পরবর্তী প্রথম কোচ ছিলেন প্রক্টর।

ডানহাতি সাবেক পেসারের অভিষেক ১৯৬৭ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। সবশেষ আফ্রিকাকে স্পোর্টস থেকে দূরে সরিয়ে দেয়ার আগে ১৯৭০ সালে প্রোটিয়াদের হয়ে শেষ টেস্টটি খেলেছিলেন। এ সময়ের মধ্যে মাত্র সাতটি টেস্ট খেলতে পেরেছিলেন ডানহাতি সাবেক ব্যাটার। যার সবগুলোই অস্ট্রেলিয়ার বিপক্ষে।

অদ্ভূত বোলিং স্টাইলের জন্য বিখ্যাত প্রক্টর সাত টেস্ট খেলে ১৫.০২ গড়ে ৪১ উইকেট শিকার করেছেন। তার ম্যাচসেরা বোলিং ১০৩ রানে ৯ উইকেট এবং ইনিংসসেরা বোলিং ৭৩ রানে ৬ উইকেট। ১৪ ইনিংস বল করে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন একবার এবং ৪ উইকেট নিয়েছেন ৩ বার।

অলরাউন্ডার হলেও সাত ম্যাচে ১৪ ইনিংসে ব্যাট করতে পারেননি প্রক্টর, করেছিলেন ১০ ইনিংসে। ২৫.১১ গড়ে ২২৬ রান করেছেন, যার সর্বোচ্চ ইনিংসটি ৪৮ রানের। অপরাজিত ছিলেন একটি ইনিংসে।

আন্তর্জাতিক অঙ্গনে বেশিদিন খেলতে না পারলেও প্রক্টরের ফার্স্টক্লাস ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ৪০১ ম্যাচ খেলে ২১,৯৩৬ রান করেছেন, যার মধ্যে ৪৮টি সেঞ্চুরি আছে। তার ফিফটির সংখ্যা ১০৯টি এবং সর্বোচ্চ রানের ইনিংসটি ২৫৪।

প্রাক্তন ক্রিকেটার পোর্টার মাঠে বল ছুঁড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফার্স্টক্লাসে ব্যাটিংয়ের মতো বোলিংয়েও সমৃদ্ধ তার ক্যারিয়ার, নিয়েছেন ১,৪১৭ উইকেট। ইনিংসসেরা বোলিং ৭১ রানে ৯ উইকেট। ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন ৭০ বার এবং ম্যাচে ১০ বা তার বেশি উইকেট নিয়েছেন ১৫ বার। ফার্স্টক্লাস ক্রিকেটের মতো লিস্ট-এ ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ তার। ৬,৬২৪ রানের পাশাপাশি ৩৪৪ উইকেট আছে সাবেক অলরাউন্ডারের।

সাউথ আফ্রিকার কোচ হওয়ার পর প্রক্টরের সময় দলটি ১৯৯২ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিয়মের বেড়াজালে ফেঁসে ইংল্যান্ডের কাছে হেরে যায় দলটি। পরে ২০০২-২০০৮ সাল পর্যন্ত আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন।

Tags: অস্ট্রেলিয়াআইসিসিইংল্যান্ডলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

নাভালনির মরদেহ লুকিয়ে রাখার অভিযোগ

Next Post

‘কথা’য় আফসানা মিমির মুখোমুখি শর্মিলা ঠাকুর

Next Post
আফসানা মিমি ও শর্মিলা ঠাকুরের সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কথা’য় আফসানা মিমির মুখোমুখি শর্মিলা ঠাকুর

চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক ও কলাকুশলীরা ছবি তোলার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

'ফ্ল্যাশব্যাক'-এ রহস্যময় কৌশিক-বুবলী!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT