চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে দাপট, ৮ দিনে কতো আয় করলো ‘মির্জাপুর’?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:23 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘মির্জাপুর: দ্য মুভি’। প্রথম সপ্তাহেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করা ছবিটি দ্বিতীয় সপ্তাহের শুরুতেই ছাড়িয়ে গেছে ১৫০ কোটির মাইলফলক!

মুক্তির অষ্টম দিন ছিলো শুক্রবার (১১ সেপ্টেম্বর), এদিন ছবিটি ভারতে আয় করেছে আরও ৯ কোটি ৫০ লাখ রুপি! ফলে ভারতের বাজারে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১৫৭ কোটি ৯৫ লাখ রুপি।

গুরমিত সিং পরিচালিত এই ক্রাইম অ্যাকশন ছবিটি দ্বিতীয় শুক্রবারে ৬ হাজার ৭৬৩টি শো থেকে ২৯ শতাংশ অকুপেন্সি পেয়েছে। দিনের মধ্যে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি ছিল রাতের শোগুলোতে- ৪৭.৭৭ শতাংশ। এছাড়া বিকেলে ২৭.৭৭ এবং সন্ধ্যার শোগুলোতে ৩৩.৩৮ শতাংশ অকুপেন্সি দেখা গেছে।

ভারতের পাশাপাশি বিদেশের বাজারেও ভালো ব্যবসা করছে ‘মির্জাপুর: দ্য মুভি’। অষ্টম দিনে বিদেশ থেকে এসেছে আরও ২ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে বিদেশের বাজারে ছবিটির মোট আয় এখন ৩৮ কোটি রুপি।

ছবিটির ভারতের মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৮৮ কোটি ১৯ লাখ রুপি। বিদেশের আয় যোগ করলে ১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবিটির বিশ্বব্যাপী মোট গ্রস বক্স অফিস সংগ্রহ ২২৬ কোটি ১৯ লাখ রুপি।

মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করেছিল ২৫ কোটি ৭৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে ৩২ কোটি এবং তৃতীয় দিনে ৩৬ কোটি রুপি আয় করে ছবিটি। এরপর প্রথম সোমবার ১৬ কোটি, মঙ্গলবার ১৫ কোটি ৬০ লাখ, বুধবার ১২ কোটি ৫৫ লাখ এবং বৃহস্পতিবার ১০ কোটি ৫৫ লাখ রুপি আয় করে। প্রথম সপ্তাহ শেষে ভারতের নেট আয় দাঁড়ায় ১৪৮ কোটি ৪৫ লাখ রুপি।

এবার দ্বিতীয় সপ্তাহে ১৫০ কোটি পেরিয়ে ছবিটির লক্ষ্য ২০০ কোটি রুপির ক্লাব। বক্স অফিসের এই গতি অব্যাহত থাকলে ‘মির্জাপুর: দ্য মুভি’ শুধু সফল ছবিই নয়, বরং কোনো জনপ্রিয় ওটিটি সিরিজ থেকে নির্মিত সিনেমার মধ্যে অন্যতম বড় ব্লকবাস্টার হয়ে উঠতে পারে।

ছবিতে মূল সিরিজের চরিত্রে ফিরেছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, দিব্যেন্দু, রসিকা দুগাল ও রবি কিষান। আরও অভিনয় করেছেন হর্ষিতা গৌর, সোনাল চৌহান, শিবা চাড্ডা, অঞ্জুম শর্মা, সুশান্ত সিং, মোহিত মালিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজেশ তাইলাং, কুলভূষণ খারবান্দাসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছে এক্সেল এন্টারটেইনমেন্ট ও অ্যামাজন এমজিএম স্টুডিওস। ম্যাশাবল.ইন্ডিয়া

Tags: ‘মির্জাপুর: দ্য মুভি’বলিউডমির্জাপুরলিড বিনোদনসিনেমা
Previous Post

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে একযোগে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান

Next Post

অবশেষে ফেডারেশন কাপ ফুটবল শুরুর সময় জানা গেল

Next Post

অবশেষে ফেডারেশন কাপ ফুটবল শুরুর সময় জানা গেল

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT