ফেডারেশন কাপ ফুটবলের আসর শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লাউঞ্জে শনিবার ড্র হয়ে গেল। ১৩ দল অংশ নেবে। খেলা হবে ৪ ভেন্যুতে।
ঢাকার বাইরে ৩টি জেলা স্টেডিয়ামে হবে ম্যাচ। গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম, মানিকগঞ্জ স্টেডিয়াম এবং মুন্সিগঞ্জ স্টেডিয়ামে। আর আসরের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে।
এবারের আসরে অংশ নিতে চলা ১৩ ক্লাবকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে আবাহনী লিমিটেড ঢাকা, ফর্টিস এফসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, ফকিরাপুল ইয়ং মেন্স ক্লাব, চট্টগ্রাম সিটি ক্লাব।
গ্রুপে ‘বি’তে বসুন্ধরা কিংস, বাংলাদেশ পুলিশ এফসি, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, পিডব্লিডি স্পোর্টস ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, সিটি ক্লাব এবং সবশেষ সাত নম্বর ক্লাবটি ঢাকা ওয়ান্ডারার্স।
আসরের প্রথম ম্যাচ হবে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ মানিকগঞ্জ স্টেডিয়াম এবং তৃতীয় ম্যাচ হবে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে। ১৩ নম্বর ম্যাচটি হবে জাতীয় স্টেডিয়ামে এবং এটিই হবে জাতীয় স্টেডিয়ামে সাফের পর প্রথম ম্যাচ।









