চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ‘বরবাদ’ এর শুটিং থেমে আছে যে কারণে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:37 অপরাহ্ন 05, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
শাকিব খান বসে আছেন বাইরে, ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্টোবর থেকে প্রায় একমাস মুম্বাইয়ে ‘বরবাদ’ ছবির শুটিংয়ের মাধ্যমে ৭০ শতাংশ শুটিং সম্পন্ন করেন সুপারস্টার শাকিব খান। মাঝে মাস খানেকের বিরতি পড়ে যায়। এতে অনলাইনে গুঞ্জন ছড়িয়েছে ছবির নায়িকা ইধিকা পাল শুটিং শিডিউল ফাঁসিয়েছেন! এ জন্যই শুটিং আটকে আছে!

শাকিব ভক্তরাও ইধিকাকে তুলোধুনো করছেন অনলাইনে! তবে ‘বরবাদ’ পরিচালক হৃদয় জানালেন অন্য কথা।

চ্যানেল আই অনলাইনকে মেহেদী হাসান হৃদয় বলেন, বরবাদে শাকিব ভাইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ লুক আছে। তার ২৫ বছরের ক্যারিয়ারে একদম নিউ। এই লুক আনতে তার শারীরিক পরিবর্তন আনতে হচ্ছে। চাইলেই প্রসথেটিকের মাধ্যমে লুক আনতে পারতাম। কিন্তু ন্যাচারালি লুক চাই বলে প্রসথেটিকে যেতে চাই না। শাকিব ভাইও চাচ্ছেন তার এই লুকটি ন্যাচারালি আসুক। এটা সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য শুটিংয়ে গ্যাপ দিচ্ছি। নইলে একবারে আমরা শুটিং শেষ করে দেশে ফিরতাম। আর এই ডিসেম্বরের মধ্যে আমরা বরবাদের ফার্স্টলুক রিভিল করবো।

পরিচালক বলেন, ইধিকা পাল শিডিউল ফাঁসিয়েছেন বলে যেটা ছড়িয়েছেন সেটি সম্পূর্ণ ভিত্তিহীন। এখন আমরা শুটিংয়ে গ্যাপ নিয়েছি। তাই সে যেহেতু ফ্রি আছে তার ছবির প্রমোশন করছে। শিগগির আমরা শুটিংয়ে যাবো। তিনি বলেন, ৭০ শতাংশ শুটিংয়ে মুম্বাইতে শুরু থেকে যা চেয়েছি তাই তুলে এনেছি। ইন্ডিয়ান টিম থেকে যারা শুটিংয়ে জড়িত প্রত্যেকে খুশি এবং এক বাক্যে বলেছেন, ‘বরবাদ’ একটি ভালো ছবি হতে যাচ্ছে।

মারকাটারী অ্যাকশন ধাঁচের ছবি ‘বরবাদ’ মুক্তি পাবে আসন্ন রোজার ঈদে। এতে আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্তসহ অনেকে। একটি আইটেম গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান।

সম্প্রতি শাকিব খান ‘বরবাদ’ সিনেমা নিয়ে বলেছেন, ‘বরবাদ হবে তুফানের চেয়ে ডাবল বাজেটের সিনেমা। বড়পর্দায় দেখলে দর্শক চমকে যাবেন, বুঝতে পারবেন আমাদের সিনেমা এখন কেমন হচ্ছে।

Tags: ইধিকা পালভারতলিড বিনোদনশাকিবশাকিব খানশুটিংসিনেমা
Previous Post

বাংলাদেশবিরোধী বিক্ষোভ করায় ভারতে ৫ শতাধিক আটক

Next Post

জমি বিক্রি করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা

Next Post
বাংলাদেশে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

জমি বিক্রি করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা

বাজারে বোতলজাত সয়াবিনের দাম বাড়ার খবর, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বোতলজাত সয়াবিনের দাম বাড়াতেই কারসাজি করছে কোম্পানিগুলো’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT