চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যালন ডি’অর জয়ী বনমাতির অস্ত্রোপচার লাগবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:13 অপরাহ্ন 02, ডিসেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
অস্ত্রোপচারের পর হাসপাতালের বিছানায় বনমাতি, হাসছেন ও থাম্বস আপ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেন ও বার্সেলোনার তিনবারের ব্যালন ডি’অর জয়ী মিডফিল্ডার আইতানা বনমাতি পায়ের চোটে পড়েছেন। জার্মানির বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া অনিশ্চিত ছিল। অস্ত্রোপচার করাতে হতে পারে খবর এসেছিল। এবার নিশ্চিত খবর, ফিবুলায় চিড় ধরা ২৭ বর্ষী তারকার পায়ে অস্ত্রোপচার লাগবে।

চোট পাওয়ার পর বার্সেলোনা নিশ্চিত করেছিল পায়ে আঘাত পেয়েছেন। মঙ্গলবার বার্সার হাসপাতালে অস্ত্রোপচার করানো হবে। কমপক্ষে তিনমাস সেরে উঠতে সময় লাগবে। আপাতত উয়েফা নেশনস লিগের ম্যাচে খেলা হচ্ছে না।

স্পেন কোচ সোনিয়া বারমুডেজ বলেছেন, ‘আইতানা আমাদের সাথে ফাইনাল পর্যন্ত থাকতে চেয়েছিলেন। আমরা তাকে বলেছি, বার্সেলোনায় ফিরে যেতে হবে। কারণ আমাদের জন্য খেলোয়াড়দের স্বাস্থ্য সবার আগে। পরের জয় আমরা তাকে উৎসর্গ করতে চাই।’

স্পেন অধিনায়ক ইরিনা পারেদেস বলেছেন, ‘আইতানার মতো খেলোয়াড়ের অনুপস্থিতি বেশ ভোগাতে পারে, কারণ কেউই চায় না সতীর্থকে চোটে পড়তে দেখতে। তার অনুপস্থিতি জাতীয় দল এবং বার্সেলোনার জন্য বড় ক্ষতি। দেখতে পারিনি তার কী হয়েছিল, কিন্তু সে পরে আমাকে সব বলেছিল।’

মৌসুমে এপর্যন্ত সব প্রতিযোগিতা মিলে ১৫ ম্যাচ খেলেছেন বনমাতি। ৬ গোলের পাশপাশি ৪টি অ্যাসিস্ট আছে। বছর শেষের আগে বার্সেলোনাকে এখনও পাঁচ ম্যাচে নামতে হবে, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের দুটি খেলা রয়েছে। বার্সা অবশ্য লিগা এফ এবং চ্যাম্পিয়ন্স লিগে ভালো অবস্থায় আছে। ১২ ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে তাদের মেয়েরা। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগেও শীর্ষে কাতালুনিয়ান মেয়েরা।

Tags: জার্মানিপারেদেসবনমাতিবার্সেলোনালিড স্পোর্টসসোনিয়াস্পেন
Previous Post

খালেদা জিয়া এখনও চিকিৎসা গ্রহণ করছেন, গুজবে কান না দেওয়ার আহ্বান

Next Post

মুক্তিযোদ্ধাদের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা

Next Post
মুক্তিযোদ্ধাদের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, অস্ত্র হাতে মুক্তিযোদ্ধা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযোদ্ধাদের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা

জয়া ও সাবিলার ক্ষোভের ঘটনায় ছবি, puppies and a dog. Channel i News - চ্যানেল আই নিউজ

যে ঘটনায় ক্ষুব্ধ জয়া-সাবিলারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT