চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ঘটনায় ক্ষুব্ধ জয়া-সাবিলারা

সাবিলা বললেন ‘এটা হৃদয়বিদারক, জয়া বললেন ‘খুনির কঠোরতম শাস্তি চাই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 02, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
জয়া ও সাবিলার ক্ষোভের ঘটনায় ছবি, puppies and a dog. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনার ঈশ্বরদীতে আটটি সদ্যোজাত কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফুঁসছে সোশ্যাল মিডিয়া। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারাও এই অমানবিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

প্রাণী অধিকার সচেতনতা নিয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার অভিনেত্রী জয়া আহসান এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

জানা গেছে, সোমবার ঈশ্বরদী উপজেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, সপ্তাহখানেক আগে উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টারে থাকা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তার বাসার আঙিনায় একটি মা কুকুর ৮টি ছানার জন্ম দেয়। সোমবার হঠাৎ মা কুকুরটিকে ছুটোছুটি ও কাঁদতে দেখে স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন—ছানাগুলোকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। পরে পুকুর থেকে মৃত ছানাগুলো উদ্ধার করা হলে মা কুকুরটি পাশে বসে আর্তনাদ করতে থাকে। পরবর্তীতে ছানাগুলোকে মাটিচাপা দেওয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত কর্মকর্তা হাসনুর রহমান নয়ন গণমাধ্যমকে বলেন, “আমার সন্তানদের নিরাপত্তার কথা ভেবে স্ত্রী ছানাগুলোকে সরাতে বলেছিল। কিন্তু সেগুলোকে মেরে ফেলা হবে, তা ভাবিনি। আমি লজ্জিত ও দুঃখিত।”

এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয় উপজেলা প্রশাসন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, “এটি চরম অমানবিক ও নিষ্ঠুর কাজ। শাস্তিস্বরূপ ওই কর্মকর্তাকে এক দিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, মা কুকুরটির চিকিৎসার দায়িত্ব প্রাণিসম্পদ অধিদপ্তরকে দেওয়া হয়েছে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় এই হত্যাকাণ্ড নিয়ে চলছে তীব্র প্রতিক্রিয়া। প্রাণী নির্যাতনের ঘটনায় বহু মানুষ দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।

অভিনেত্রী জয়া আহসান নিজের ফেসবুক পোস্টে লিখেছেন,“ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।”

তার এই পোস্টে অনেকেই জয়ার সাথে একাত্মতা প্রকাশ করে প্রাণী নির্যাতন আইনের কার্যকারিতা আরও কঠোর করার দাবি তুলছেন।

অভিনেত্রী সাবিলা নূরও এ ঘটনায় প্রাণীকুল এর একটি দীর্ঘ পোস্ট শেয়ার করে লিখেছেন, “এটা হৃদয়বিদারক। এই নিষ্ঠুরতা অবশ্যই বিচারের মুখোমুখি হওয়া উচিত।”

অভিনেতা নিলয় আলমগীর লিখেছেন, “একটা বার চিন্তা করে দেখুন তো, বস্তার ভিতরে বাচ্চাগুলো পানির মধ‍্যে কেমন করছিলো, বাঁচার জন‍্য কত চেষ্টা করছিলো, কতটা কষ্ট পেয়ে বাচ্চাগুলো মারা গিয়েছে। এখন মা কুকুরটার কতটা কষ্ট হচ্ছে। এই হত‍্যাকাণ্ডের জন‍্য খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”

Tags: জয়াজয়া আহসানলিড বিনোদনশোবিজসাবিলা নূর
Previous Post

মুক্তিযোদ্ধাদের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা

Next Post

পেয়ারা গাছের ডাল ভাঙ্গা নিয়ে বিরোধ, চুয়াডাঙ্গায় যুবক হত্যা

Next Post
চুয়াডাঙ্গায় যুবক হত্যার ঘটনায় ভিড়, পেয়ারার ডাল ভাঙ্গা নিয়ে বিরোধ. Channel i News - চ্যানেল আই নিউজ

পেয়ারা গাছের ডাল ভাঙ্গা নিয়ে বিরোধ, চুয়াডাঙ্গায় যুবক হত্যা

দুটি ব্যক্তি ছবি, একজনের সাদা চুল ও দাড়ি, অন্যজনের কালো চুল ও গা dark. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার সাস্কাটুনে বিকাশের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT