চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধের ঢোলে নাচছে বলিউড, উদ্বিগ্ন পাকিস্তানি শিল্পীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 10, মে 2025
in বিনোদন
A A
বলিউডের জনপ্রিয় তারকারা যুদ্ধের প্রভাব নিয়ে উদ্বিগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত ও পাকিস্তানের মধ্যে সহিংসতা ও সামরিক উত্তেজনা তীব্রতর। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর নামে চলা হামলায় প্রাণ গেছে অনেক নিরীহ পাকিস্তানির, এমন দাবিই করেছে দেশটির সরকার। তবে এই প্রাণহানির ঘটনাকে ভারত দেখছে চরম সফলতা হিসেবে। দেশটির সেনাদের নিয়ে রীতিমত উল্লাস দেখা গেছে সংবাদ মাধ্যম থেকে সামাজিক মাধ্যমেও।

আর এই উল্লাসে সামিল হয়েছে বলিউডও! আর এতে বেশী মর্মাহত হয়েছেন পাকিস্তানের শিল্পী সমাজ। বলিউড তারকাদের যুদ্ধবাজ এবং উগ্র জাতীয়তাবাদী বক্তব্য মেনে নিতে পারছেন না তারা। ক্ষোভ প্রকাশ করে পাকিস্তানি তারকারা বলছেন—এই যুদ্ধপ্রবণতাকে ‘দেশপ্রেম’ বলে তুলে ধরছে বলিউড! এটা ঠিক নয়।

পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের ‘যুদ্ধের ঢোলে নাচছে বলিউড’ শিরোনামের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সামরিক অভিযানে ৩১ জন পাকিস্তানি বেসামরিক নাগরিকের মৃত্যু (যার মধ্যে একজন শিশু) ঘটার পর, বলিউড তারকারা প্রকাশ্যে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করতে শুরু করেন। অজয় দেবগন, কাজল, বরুণ ধাওয়ান, সুনীল শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, কঙ্গনা রানাউত ও আদনান সামি সামাজিক মাধ্যমে সেনাবাহিনীকে অভিনন্দন জানান।

সিদ্ধার্থ লেখেন, “অপারেশন সিঁদুর আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিশ্রুতি ও সাহসিকতার প্রতিফলন। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখাই। জয় হিন্দ!”

অন্যদিকে কাজল সংক্ষেপে লেখেন, “আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। জয় হিন্দ।” অজয় দেবগন লেখেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীকে স্যালুট। ভারত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। জয় হিন্দ!”

প্রতিবেদনটিতে বলা হয়, ‘পহেলগাম’ নিয়ে কেউ উৎসব করেনি, বলিউডের এই উল্লাসময় প্রতিক্রিয়ার বিপরীতে পাকিস্তানি তারকারা রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। উর্বা হোসেন, ফয়সাল কুরেশি, হিনা আলতাফ ও হাসান রাহিম ইনস্টাগ্রামে বলিউডের ‘একচোখা দেশপ্রেমের’ বিরুদ্ধে সরব হন।

উর্বা লেখেন, “পাকিস্তানে কেউ পহেলগাম হামলার উদযাপন করেনি, বরং আমাদের ভুলভাবে দায়ী করা হয়েছে। অথচ ওরা আমাদের শিশু ও নারী হত্যার উৎসব করছে! সর্বোচ্চ স্তরের কাপুরুষতা!” তিনি আরও বলেন, “এই ভারতীয় অভিনেতাদের বর্জন করুন! তাদের ফিল্ম তো মুসলিম বা পাকিস্তানিদের অপমান না করে তৈরি হয়ই না!”

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক ফয়সাল কুরেশি একটি ভিডিও বার্তায় বলিউড তারকাদের সমালোচনা করেন। তিনি বলেন, “সবাই একই রকম টুইট করেছে, বাহ বাহ করছে আক্রমণ নিয়ে। হয়তো চাপ রয়েছে, তাদের বলা হয়েছে কী লিখতে হবে। কিন্তু কিছু তো মানবতা থাকা উচিত।” তিনি স্মরণ করিয়ে দেন, “একটি শিশু মারা গেছে। আমরা জানি না পহেলগামে আসলে কী হয়েছিল। কেউ জানে না। কিন্তু যা তোমরা করেছো, তা আমরা দেখেছি।”

তিনি পাকিস্তানের সেলিব্রিটিদের স্বাধীন মতপ্রকাশের সুযোগ থাকার বিষয়টিও তুলে ধরে বলেন, “আমরা এখানে এতটা স্বাধীন যে যা খুশি বলি। কেউ আমাদের বলে না কী করতে হবে। পাকিস্তানিরা, চোখ খুলো—এদের দেখো যাদের তুমি ফলো করো।”

‘দ্বৈততা’ চোখে আঙুল দিয়ে দেখালেন গায়ক হাসান রাহিম। তিনি বলেন, “সমস্যা পাকিস্তান দোষী কি না সেটা নয়। আমাদের এখানে কেউই পহেলগাম হামলার প্রশংসা করেনি। সবাই বলেছে এটা সন্ত্রাসবাদ। আমরা প্রমাণ চেয়েছি, পাইনি। কিন্তু আজ যখন বেসামরিক মানুষ ও শিশু মারা গেল, তখন তোমাদের উল্লাস দেখে মন ভেঙে গেছে।”

অভিনেত্রী হিনা আলতাফ ইনস্টাগ্রামে লেখেন, “পাকিস্তান সব ধরনের নিরীহ প্রাণহানির নিন্দা করে—নিজ দেশে হোক বা অন্য দেশে। কিন্তু এই কষ্টের সময়ে যখন ওরা উল্লাস করছে, তা হৃদয়বিদারক।”

তিনি তার ভক্তদের বলেন, “যারা সহিংসতা উৎসাহ দেয়, সরাসরি হোক বা পরোক্ষভাবে, তাদের আনফলো করুন, সাবস্ক্রাইব বন্ধ করুন। শান্তির কথা শুধু আমরাই বলছি, ওদেরও সেটা বলা উচিত ছিল।” –দ্য এক্সপ্রেস ট্রিবিউন

Tags: ‘অপারেশন সিঁদুর’অপারেশন সিন্দুরগায়কনায়কপাক-ভারত যুদ্ধপাকিস্তানি সেনালিড বিনোদনসিনেমাসেনা
Previous Post

টেস্ট থেকে অবসর চান কোহলি, কী বলছে বোর্ড

Next Post

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

Next Post
উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, যেখানে বিভিন্ন সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

ভুট্টাক্ষেতের পাশে কিশোরীর মরদেহ উদ্ধার, স্থানীয়রা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে ভুট্টাক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT