চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়িগ্রামে ভুট্টাক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

শ্যামল ভৌমিক by শ্যামল ভৌমিক
4:54 অপরাহ্ন 10, মে 2025
in কুড়িগ্রাম, জনপদ
A A
ভুট্টাক্ষেতের পাশে কিশোরীর মরদেহ উদ্ধার, স্থানীয়রা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজীপাড়া এলাকায় ভুট্টাক্ষেত থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) সকাল ৮ টার দিকে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। স্থানীয়দের ধারণা কিশোরীকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।

নিহতের বড় বোন জানায়, গতকাল রাত ৩টার দিকে বাড়ির খড়ের পাল্লায় আগুন লাগলে বাড়ির অন্যান্য সদস্যদের সাথে ঘর থেকে বের হয় সে। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। জমি নিয়ে শত্রুতার জেরে প্রতিপক্ষ মজিবর খন্দকারের লোকজন বাড়ির খড়ের পাল্লায় আগুন লাগিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি নিহত কিশোরীর বড় বোনের।

পুলিশ জানায়, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হত্যার আলামত পাওয়া গেলেও ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লা জানায়, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। নিহত কিশোরীর পরিবারের অভিযোগ জমি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে। লিখিত অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tags: কুড়িগ্রাম
Previous Post

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

Next Post

মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

Next Post
মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক. Channel i News - চ্যানেল আই নিউজ

মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

শাহবাগে বিশাল গণজমায়েত, প্রতিবাদ ও সমাবেশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলছে গণজমায়েত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT