বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা গণতান্ত্রিকভাবে সব আন্দোলন করেছি। কেউ বাধা দিলে আমরা গণতান্ত্রিকভাবে তা মোকাবেলা করব। খালেদা জিয়াকে এভাবে অসুস্থ রেখে বিএনপি নির্বাচনে যাবে না।
তিনি আজ মঙ্গলবার ৩ অক্টোবর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন।
তিনি বলেন, ৪০১ ধারায় কোথাও বিদেশে যেতে বাধা নেই। শুধু সরকারে সদিচ্ছার অভাব রয়েছে। দেশে ও বিদেশে এমন দৃষ্টান্ত রয়েছে। যে রোগের চিকিৎসা দেশে নাই সে চিকিৎসা বিদেশে নিলে আইনের ব্যত্বয় ঘটবে না।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ওয়ারেন্ট ভুক্ত আসামী থাকা অবস্থায় বিদেশে গিয়েছেন এবং প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেছিলেন।









