চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলায় হিন্দি ছবির আগ্রাসন, জায়েদের হুংকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 03, অক্টোবর 2023
in বিনোদন
A A
স্মার্ট ব্যক্তি সানগ্লাস ও রঙিন শার্ট পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে হিন্দি ছবি চলে না, এই ধারণা ভুল প্রমাণ করে দিয়েছেন শাহরুখ খানের ‘জওয়ান’। মুক্তির একমাস পার হলেও এখনও ছবিটি দেশের সিনেপ্লেক্সগুলোতে রমরমিয়ে চলছে। দেশের সিনেমা হলে হিন্দি ছবির এই সাফল্যকে ‘মহাবিপদ সংকেত’ হিসেবে দেখছেন শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান। 

শুরু থেকে বাংলাদেশে ভারতীয় ছবি মুক্তির ঘোর বিরোধিতা করে আসছেন এই নায়ক। ‘জওয়ান’র সাফল্যের পর জায়েদ চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে বলেন, গত ঈদে প্রিয়তমা, সুড়ঙ্গ, প্রহেলিকা ছবিগুলো ভালো গেছে। যখনই আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছিল তখনই শত কোটি বাজেটের ‘জওয়ান’ মুক্তি দেয়ায় দেশের অন্যান্য ছবিগুলো হুমকিতে পড়লো। শুধু জওয়ানের কারণে ‘অন্তর্জাল’ ছবির মুক্তি পেছালো। প্রযোজক ঠিকই বুঝেছে এই কষ্ট। গত সপ্তাহে ‘দুঃসাহসী খোকা’, ‘বৃদ্ধাশ্রম’ ছবিগুলো মুক্তির পর কত হল পেল? দেশের ছবির হল না পাওয়া এই দায় কে নেবে? বড় বাজেটের হিন্দি ছবি আনায় আমাদের দেশের সিনেমা ধ্বংস হচ্ছে। একজন শিল্পী হিসেবে এটা আমি সহ্য করবো না।

জায়েদ খান মনে করেন, বলিউডের বড় বাজেটের ছবিগুলোর সঙ্গে বাংলাদেশের কম বাজেটের ছবি মুক্তি দেয়া মানে হাত পা বেঁধে পানিতে ছেড়ে দেয়া। তিনি বলেন, দুই ঈদে ছবির ব্যবসা দিয়ে ইন্ডাস্ট্রি আগাবে না। বাকি ১১ মাস হল চলবে কী দিয়ে? হিন্দি ছবি দিয়ে হল বাঁচানোর চেষ্টা আসলে বৃথা। সিনেমা হল বাঁচাতে হলে দেশের ছবি লাগবে।

হিন্দি ছবি এদেশে মুক্তির নেপথ্যে এফডিসির সংগঠনগুলোকে দায়ী করে জায়েদ বলেন, এফডিসির সংগঠনগুলোর সুপারিশে হিন্দি ছবি এসেছে। আমি যখন শিল্পী সমিতির দায়িত্বে ছিলাম এই কাজে রাজি হয়নি। যেহেতু সিনেপ্লেক্সে হিন্দি ছবি ভালো চলছে, তাই সিনেপ্লেক্স বাড়িয়ে বাজার দখলের চেষ্টা হচ্ছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ভবিষ্যতে সব শিল্পী কলাকুশলী বেকার হয়ে যাবে। কারণ, দেশের প্রযোজক যখনই সিনেমা মুক্তি দিয়ে টাকা তুলতে পারবে না, মুক্তি দিতে চাইবে না তাই আগামীতে আর সিনেমা হবে না।

জায়েদ খান বলেন, হিন্দি ছবি দিয়ে বাংলা সিনেমা ঘুরে দাঁড়াচ্ছে না, বরং এদেশ থেকে টাকা চলে যাচ্ছে। আগে যুক্তি দেয়া হয়েছিল, হিন্দি ছবি এলে প্রতিযোগিতা বাড়বে। কিন্তু আমার কথা হলো প্রতিযোগিতা বাড়তে হলে কাজ হতে হবে। সেই টাকা কই? কে লগ্নি করবে? আগে তাও শিল্পী কলাকুশলীরা কাজ করে খেতে পারতো, আগামীতে তাও পারবে না।

এই নায়ক বলেন, মায়ের যদি ক্যানসার হয়, তাহলে তার চিকিৎসা করা উচিত, তাই বলে বাইরে থেকে মা ভাড়া করে এনে তাকে তো মা ডাকতে পারি না, তাই না? আমরা সবাই মিলে চেষ্টা করতে পারি ভালো সিনেমা করার। আরেকদিকে সবাই শুধু সিনেপ্লেক্স বাড়াচ্ছে, কিন্তু সিঙ্গেল স্ক্রিন কই? সিঙ্গেল স্ক্রিনগুলোর বরং পরিবেশ উন্নত করা উচিত।

সবকিছু আমদানি হলে হিন্দি ছবি আসতে সমস্যা কোথায়? জায়েদের উত্তর, আমাদের ছবিগুলো সেখানে চালানো হচ্ছে না কেন? আমাদের কয়টি টিভি চ্যানেল সেদেশে চলে? হিন্দি ছবি এদেশে আমদানির প্রেক্ষিতে বাংলা সিনেমা ওই দেশে চালানো হয় না কেন? কয়টা হলে চলছে কোনো খবর পাই না কেন? বিশ্বায়নের দোহাই দিয়ে এই যুগে অন্য জিনিস এনে নিজেদের সংস্কৃতি তো ধ্বংস হতে দিতে পারি না। এগুলো জেনেই বঙ্গবন্ধু আইন করে গিয়েছিলেন, উপমহাদেশীয় ভাষার ছবি বাংলাদেশ প্রবেশ করবে না। খোঁজ নিয়ে দেখুন, কলকাতাও আগে রমরমা ছিল। সেখানে এখন হিন্দির পাশাপাশি তামিল-তেলুগু ছবির দাপটে সেখানকার শিল্পীদেরও কাজ কমে গেছে।

Tags: জওয়ানজায়েদ খানলিড বিনোদনশাহরুখশিল্পী সমিতিসিনেপ্লেক্সসিনেমা
Previous Post

নির্বাচনের আগে পোশাক খাত নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে

Next Post

‘চেয়ার অব এমসিসি’ সাঙ্গাকারা

Next Post
সাঙ্গাকারা, চ্যানেল আই অনলাইন সংবাদে সাক্ষাৎকারে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চেয়ার অব এমসিসি’ সাঙ্গাকারা

রুশ চলচ্চিত্রের পোস্টার, বিভিন্ন চরিত্র ও দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় দুই দিনব্যাপী রুশ চলচ্চিত্র উৎসবের সমাপ্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT