চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া চাদকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে: এস এম কামাল হোসেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 অপরাহ্ন 21, মে 2023
in রাজনীতি
A A
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: চাদকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, গণতন্ত্রের মানুষ কন্যা, যিনি সততার মাধ্যমে দেশের সকল সংকট মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে কবরে পাঠানোর কথা বলার কারণে তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। রাজশাহী সন্ত্রাসী, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে অনতিবিলম্বে আইনের মুখোমুখি করতে হবে।

আজ রোববার বিকালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা অংশ হিসেবে গাছায় উপজেলা আওয়ামী লীগের পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘মনে করি চাদের এমন হুমকির জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও তারেক জিয়া দায়ী। এই বক্তৃতা দেয়ার পর বিএনপির সন্ত্রাসীদের রাজপথে নামার কোন অধিকার নেই। যারা এ ধরনের বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উচিত এদেরকে ধরে এনে জনতার আদালতে বিচার করা।’

আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, ‘আমাদের শপথ নিতে হবে ‘৭৫ এর খুনি আর ২১ আগস্টের খুনিদের প্রতিনিধিরা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, মিথ্যাচার করছে, হত্যার হুমকি দিচ্ছেন, তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেয়া যাবে না। এদের নেতা তারেক জিয়ার নির্দেশে একুশে আগস্টে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল। সেই তারেক জিয়ার প্রেতাত্মারা, তারেক জিয়ার সন্ত্রাসীরা, আজকে আবার নতুন করে জননেত্রী শেখ হাসিনার হত্যার হুমকি দিচ্ছেন। আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল মানুষকে আজকে বিএনপি-জামায়াত, সন্ত্রাসী ও খুনিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, যেখানে তারা এ ধরনের সমাবেশ করবে,শেখ হাসিনাকে হত্যার হুমকি দিবে, সেই সমাবেশ বাংলাদেশের মাটিতে হতে দেয়া হবে না। এই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার।

পথ সভায় উপস্থিত ছিলেন গাছা থানা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক হাজী আজম আলী প্রমুখ।

Tags: আওয়ামী লীগএস এম কামাল হোসেন
Previous Post

নির্বাচন সামনে রেখে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ

Next Post

বিএনপিপন্থী ২৫ জন আইনজীবীকে আগাম জামিন

Next Post
বিএনপিপন্থী ২৫ জন আইনজীবীর আগাম জামিনের জন্য আদালত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিপন্থী ২৫ জন আইনজীবীকে আগাম জামিন

স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্মকর্তারা অস্ত্রের জাহাজ পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চরমপন্থীদের পুনর্বাসনে সব ধরনের সহযোগিতা দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT