চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চরমপন্থীদের পুনর্বাসনে সব ধরনের সহযোগিতা দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 অপরাহ্ন 21, মে 2023
in বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্মকর্তারা অস্ত্রের জাহাজ পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন: সর্বহারা ও চরমপন্থীদলের যে সকল সদস্য আত্মসমর্পণ করেছে, তাদের আর্থিক সহযোগিতা থেকে শুরু করে সকল ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পর্যালোচনা করে আইনী পদক্ষেপসহ দায়মুক্তির ব্যবস্থা করা হবে।

রোববার ২১ মে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় র‌্যাব-১২ এর সদরদপ্তরে  অস্ত্রসহ সর্বহারা ও চরমপন্থী দলের তিন শতাধিক নেতা ও সদস্যের আত্মসমর্পন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ৮০’র দশক থেকে সিরাজগঞ্জসহ দেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ পশ্চিম কয়েকটি জেলায় যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় সর্বহারা ও চরমপন্থীরা এসব এলাকায় ঘাটি তৈরি করে। পরে ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ‘সন্ত্রাসের জীবন ছাড়ি-আলোকিত জীবন গড়ি’ শ্লোগানে সর্বহারা চরমপন্থীরা আলোর পথে ফিরে আসেন। এ অঞ্চলেও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে শতাধিক সর্বহারা-চরমপন্থী আত্মসর্মপন করেছে।

পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল), লাল পাতা ও সর্বহারাসহ বেশ কয়েকটি চরমপন্থী দলের ৩১৫ সদস্যের আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কেউ যদি মনে করেন, আমরা দুর্গম এলাকায় বসে থাকব, অপরাধ করব। আর আপনারা ধরতে পারবেন না, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন’।

তিনি বলেন, র‌্যাবকে সর্বোচ্চ আধুনিকায়ন করা হয়েছে। র‌্যাব যে কোন সময় যে কোন স্থানে মুহূর্তে অভিযান পরিচালনা করতে পারবে উল্লেখ করে তিনি বলেন, র‌্যাব নানাবিধ ভালো কাজ করে যাচ্ছে। তারা জনগনের আস্থা অর্জন করেছে। এ জন্যই চরমপন্থীরা আত্মসমর্পণের জন্য র‌্যাবের সাথে যোগাযোগ করেছে। র‌্যাব আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মুলে কাজ করে যাচ্ছে। পাশাপাশি নানান মানবিক কার্যক্রমও পরিচালনা করছে।

সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ী ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকার চরমপন্থী নেতা ও সদস্যদের অন্ধকার থেকে আলোতে ফেরাতেই র‌্যাবের উদ্যোগে এমন আয়োজন করায় র‌্যাবকে ধন্যবাদন জানান তিনি।

র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের সভাপতিত্বে আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, পুলিশ মহা-পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, র‌্যাব-১২ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মারুফ হোসেন, সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে. এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়,  সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানসহ র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: সহযোগিতা
Previous Post

বিএনপিপন্থী ২৫ জন আইনজীবীকে আগাম জামিন

Next Post

দাম নিয়ন্ত্রণে বিদেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ

Next Post
পেঁয়াজের স্তূপ, দাম নিয়ন্ত্রণে বিদেশ থেকে আমদানির উদ্যোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

দাম নিয়ন্ত্রণে বিদেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ

বাংলাদেশের একজন স্বাস্থ্যকর্মী বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সবার জন্য স্বাস্থ্য- প্রতিপাদ্যে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সম্মেলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT