চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমানের শক্ত হাতে বিএনপি টিকে আছে: জয়নুল আবেদিন ফারুক

আলাউদ্দিন শিবলু by আলাউদ্দিন শিবলু
3:04 অপরাহ্ন 05, আগস্ট 2025
in - সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A
জনপ্রিয় রাজনীতিবিদ জয়নুল আবেদিন ফারুক বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন,  আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছে, কোনো প্রকার মব সৃষ্টি করা যাবে না। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তাইতো তারেক রহমানের শক্ত হাতে বিএনপি টিকে আছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির আয়োজনে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আনন্দ মিছিলের পূর্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত দিনে বিএনপির কর্মীদের ওপর যারা নির্যাতন করেছে তাদের বিষয়ে জয়নুল আবেদিন ফারুক বলেন, সারা বাংলাদেশে যারা বিএনপির ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছে, নেতাকর্মীদের নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছে, তাদের অনেকেই এখন পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। অথচ আজকে সেই স্বৈরাচার ও গণতন্ত্র হত্যাকারীরা যদি মিছিল করে, তাহলে কি আমাদের নেতাকর্মীরা তা মেনে নিতে পারে?

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের উদ্দেশে ফারুক বলেন, আমরা আপনাকে পছন্দ করি, আপনার কথা আমাদের ভালো লাগে। কিন্তু কারো কথায় নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। আজ ৫ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। কারণ নির্বাচন যতই বিলম্বিত হচ্ছে, ততই ওই অপশক্তি মাথাচারা দিয়ে উঠছে। কারণ তাদের কাছে টাকা আছে। তাই এদের যদি রুখতে হয়, হাসিনার বিচার করতে হয়, তাহলে নির্বাচন দিতে হবে। আর আপনারাও যদি হাসিনার বিচার করেন তাতে কারো কোনো আপত্তি নেই। প্রতিটি নিপীড়নকারীর বিচার বাংলাদেশে হবে।

তিনি আরও বলেন, যারা তারেক রহমানকে ক্ষমতায় বসতে দিতে চাচ্ছে না, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি নিজেদের মধ্যে ঐক্যই না থাকে, তাহলে এসব স্বৈরাচারদের মোকাবিলা করবেন কিভাবে। নির্বাচন এদেশে অবশ্যই হবে। তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আর বিএনপিকে বাদ দিয়ে এদেশে নির্বাচন কখনও হবে না। বিএনপি ধৈর্য্যর দল।

সেনবাগ উপজেল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান লিটনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদ উল্যা, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর নবী বাচ্চুসহ অন্য নেতাকর্মীরা।

Tags: তারেক রহমানবিএনপি
Previous Post

জীবনের যে মুহূর্তটিকে ‘সবচেয়ে মূল্যবান’ ভাবেন বাঁধন

Next Post

পিআর পদ্ধতি না বোঝা নেতাদের ক্লাসে যোগ দেওয়ার আহ্বান জানালেন ডা. তাহের

Next Post
বাংলাদেশের রাজধানীতে বিশাল বিক্ষোভ মিছিলের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পিআর পদ্ধতি না বোঝা নেতাদের ক্লাসে যোগ দেওয়ার আহ্বান জানালেন ডা. তাহের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৩৬ জুলাই: কোনদিন ঘুম ভাঙবে না আহনাফের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT