চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিআর পদ্ধতি না বোঝা নেতাদের ক্লাসে যোগ দেওয়ার আহ্বান জানালেন ডা. তাহের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 05, আগস্ট 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের রাজধানীতে বিশাল বিক্ষোভ মিছিলের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতি বোঝেন না, তাদের প্রয়োজনে ক্লাসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জোর দিয়ে বলেন, পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রাজধানীর মহাখালী টিভি হাসপাতাল এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মিছিল ও সমাবেশের আয়োজন করে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা।

এ সময় বিএনপির প্রতি ইঙ্গিত করে জামায়াত নেতা বলেন, ‘একটি বড় দলের কিছু নেতা বলেন, পিআর পদ্ধতি তারা বোঝেন না। আমি তাদেরকে প্রয়োজনে ক্লাস নেওয়ার ঘোষণা দিচ্ছি। আপনারা মুখে মুখে অনেক কিছু মানবেন, প্রতিশ্রুতি দেবেন, কিন্তু যার বাস্তব প্রতিফলন থাকবে না, সে ধরনের কথায় দেশের মানুষ আর বিশ্বাসী নয়।’

তিনি আরও বলেন, ‘যারা পিআর পদ্ধতিকে আইনি ভিত্তি দিতে চান না, তাদের মধ্যে ঘাপলা রয়েছে। আপনি কোনো বিষয়ে মানবেন, তার আইনি ভিত্তি দেবেন না, এটা হতে পারে না।’

জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে নারীসহ দেশের মানুষ নিরাপদ থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। স্পষ্ট ভাষায় তিনি বলেন, ‘দলের আমিরের ঘোষণা অনুযায়ী, জামায়াতের কোনো এমপি শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না। দেশের মানুষ অন্তত একবার ক্ষমতায় যাওয়ার সুযোগ দিয়ে দেখুক।’

সমাবেশটি শেষে মিছিল বের করা হয়।

Tags: জামায়াতপিআরবিএনপি
Previous Post

তারেক রহমানের শক্ত হাতে বিএনপি টিকে আছে: জয়নুল আবেদিন ফারুক

Next Post

৩৬ জুলাই: কোনদিন ঘুম ভাঙবে না আহনাফের

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৩৬ জুলাই: কোনদিন ঘুম ভাঙবে না আহনাফের

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি নেতাদের মিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি মিছিলে বিএনপি নেতার মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT