চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মির্জা ফখরুলের বক্তব্যে প্রমাণ হয় তারা এখনও পাকিস্তানকে ভালোবাসে: তথ্যমন্ত্রী

চৌধুরী ফরিদ by চৌধুরী ফরিদ
10:37 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
তথ্যমন্ত্রীর বক্তৃতা দেওয়ার সময় ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বাংলাদেশের চেয়ে পাকিস্তানই ভালো ছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রমাণ করে মির্জা ফখরুল ইসলাম, তাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের দল বিএনপি এখনো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না।

মন্ত্রী বলেন, তারা মনে প্রাণে পাকিস্তানকেই ভালোবাসে, তাদের বক্তব্যে এটি নগ্ন বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

শুক্রবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ড. হাছান বলেন, আমরা এতদিন ধরে যে বলে আসছিলাম, মির্জা ফখরুল সাহেব, তাদের নেত্রী বেগম জিয়া এবং তার দল হৃদয়ে পাকিস্তানকেই যে লালন করে, এই বক্তব্যই তা প্রমাণ করেছে।

সম্প্রচারমন্ত্রী বলেন, যেখানে আমরা অর্থনৈতিক, সামাজিক, মানব উন্নয়ন, স্বাস্থ্যসহ সমস্ত সুচকে পাকিস্তানকে ২০১৫ সালে অতিক্রম করেছি, মাথাপিছু আয়ে পাকিস্তানকে তো বটেই, ভারতকেও ছাড়িয়ে গেছি, সেই কারণে আজ পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।

হাছান বলেন, পাকিস্তানের সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীসহ রাজনীতিবিদরাও তা স্বীকার করে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে। আর মির্জা ফখরুল সাহেব গতকাল ঠাকুরগাঁও গিয়ে বললেন ‘পাকিস্তানই ভালো ছিল’! এতে তাদের অন্তরে যে পাকিস্তান সেটাই নগ্নভাবে প্রকাশ পেল।

তিনি বলেন, আওয়ামীলীগ সবসময় চায় বিএনপিসহ সব রাজনৈতিক দল নির্বাচনে আসুক এবং সুষ্ঠু ধারায় রাজনীতি করুক। তাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে কোনপ্রকার বাঁধা দেয়া হয়নি। কিন্তু কর্মসূচীর নামে অতীতের অগ্নি-সন্ত্রাসীদের আবার তারা মাঠে নামিয়েছে ।

রাজনীতির নামে সহিংসতা করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করে দেন তথ্যমন্ত্রী।

Tags: পাকিস্তানবিএনপি
Previous Post

বাংলাদেশে বিনিয়োগে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

Next Post

মিয়ানমার আসলে কী চায়?

Next Post
মিয়ানমার সীমান্তে বিদ্যুৎবাহী তারের বেড়া, নিরাপত্তা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার আসলে কী চায়?

বিশ্ব ওজন দিবস ২০২৩ উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওজোনস্তর রক্ষায় সচেতনতা বাড়ানোর তাগিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT