বিশ্ব ওজোন দিবস আজ। ওজোনস্তরের জন্য ক্ষতিকর গ্যাসের ব্যবহার কমিয়ে আনার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী। বিশ্ব ওজোন দিবসের র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ওজোনস্তর রক্ষায় সচেতনতা বাড়ানোর তাগিদ দেন বক্তারা। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।








