চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৌদ্ধ বিহারে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি নেতার ছেলে আটক

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:59 অপরাহ্ন 11, জানুয়ারি 2024
in কক্সবাজার, জনপদ
A A
বিচারাধীন আসামি পুলিশের পাহারায় আদালত ভবনে নিয়ে যাওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহারে আগুন দেওয়ার ঘটনায় এক বিএনপি নেতার ছেলেকে আটক করেছে পুলিশ। আটককৃত মো. আব্দুল ইয়াছির ওরফে শাহজাহান ( ২৩ ) রামু উপজেলার ফতেখাঁরকূল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার আব্দুল করিমের ছেলে। তার বাবা বিএনপির ফতেখাঁরকূল ইউনিয়ন কমিটির সভাপতি।

আজ বৃহস্পতিবার ১১ জানুয়ারি দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসপি মোহাম্মদ মাহফুজুল ইসলাম।

তিনি বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করার উদ্দেশ্য ‘পরিকল্পিতভাবে’ কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় জড়িত শাহজাহানকে চট্টগ্রাম থেকে আত্মগোপন অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার হওয়া আব্দুল ইয়াছির মূলহোতা ছিলেন বলে দাবি করেছে পুলিশ।

গত ৫ জানুয়ারী মধ্যরাত ২ টার দিকে রামু উপজেলা সদরের চেরাংঘাটা এলাকায় উসাইচেন রাখাইন বৌদ্ধ বিহারে (বড় ক্যাং) অজ্ঞাত দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে বিহারটির মূল প্রবেশদ্বারের সিঁড়িটি পুড়ে যায়। এ ঘটনায় গত ৭ জানুয়ারী বৌদ্ধ বিহারটির পরিচালনা কমিটির সভাপতি মংকিউ রাখাইন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ সুপার বলেন, ঘটনার সময় আব্দুল ইয়াছির একাই ছিল। আর অগ্নিসংযোগের জন্য সে কিছু কাপড়ের টুকরা এবং বড় একটি বোতলে তরল দাহ্য পদার্থ ব্যবহার করেছে। পরে ঘটনার সময় ব্যবহৃত মোবাইল ফোন থেকে সিমকার্ডটি আলাদা করে নিজের এলাকার কচু ক্ষেতে ফেলে দিয়ে চট্টগ্রামে আত্মগোপন করেছিল।

তিনি জানান, আব্দুল ইয়াছিরের বাবা আব্দুল করিম বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা। পরিবারটির সকলে বিএনপি ঘরনার রাজনীতির সাথে সম্পৃক্ত। ইয়াছিরকে গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে দেখা গেছে। এছাড়া বিএনপির বিভিন্ন কর্মসূচীতে তার অংশগ্রহণের তথ্য রয়েছে পুলিশের কাছে। এমনকি তার ফেসবুক আইডিতেও এ সম্পর্কিত বিভিন্ন ভিডিও ফুটেজ শেয়ার করা হয়েছে।

Tags: আগুনবিএনপিবৌদ্ধ বিহার
Previous Post

২ কিলোমিটার হামাগুড়ি দিয়েও বৃদ্ধা পাননি পেনশনের টাকা

Next Post

আড়াই মাস পর বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা

Next Post
বিএনপি নেতাকর্মীরা আড়াই মাস পর কার্যালয়ে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আড়াই মাস পর বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা

নির্বাচিত উপদেষ্টাদের ছবি, যারা প্রধানমন্ত্রী উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ পেলেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT