চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২ কিলোমিটার হামাগুড়ি দিয়েও বৃদ্ধা পাননি পেনশনের টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 অপরাহ্ন 11, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক
A A
একজন ব্যক্তির হাতে ৭০০ টাকার ব্যাংকনোটের গুচ্ছ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাভাবিক মানুষের মতো হাটতে পারেন না ৭৭ বছরের বৃদ্ধা গিরিজাম্মা। তার নেই কোনো সন্তান। যার ফলে এই বয়সে হামাগুড়ি দিয়ে পোস্ট অফিসে যান এই বৃদ্ধা। তবে গিয়েও পেনশনের টাকা পাননি ভারতীয় এই নারী।

বৃহস্পতিবার ১১ জানুয়ারি হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, ভারতের কর্ণাটকের দেবনাগিরির এলাকায় এই ঘটনা ঘটে।

এতে বলা হয়, গিরিজাম্মাকে এই বয়সে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে মুখোমুখি হতে হয়েছিল এক কঠিন পরিস্থিতির। বকেয়া ছিল তার প্রাপ্য পেনশন। আর তা পেতেই পোস্ট অফিস পর্যন্ত নিজের শরীরকে টেনে হিঁচড়ে তিনি ২ কিলোমিটার রাস্তা পার করেন।

জীবনধারণের জন্য সন্তানহীন গিরিজাম্মা ভীষণভাবে নির্ভর করে থাকেন তার প্রাপ্য পেনশনের ওপর। গিরিজাম্মা যে এত কষ্ট করে পোস্ট অফিস গিয়েই টাকাটি পেয়েছেন তা নয়। তিনি গিয়েছিলেন পোস্ট অফিসে খোঁজ নিতে। জানতে চেয়েছিলেন, কেন তার বকেয়া টাকা তিনি পাচ্ছেন না। শুধু এটুকু জানতে ২ কিলোমিটার রাস্তা তিনি হামাগুড়ি দেন।

বিশেষভাবে সক্ষম এই মহিলার সহায় বলতে ওই পেনশনের টাকা টুকু। শারীরিক অবস্থার কারণে তিনি আর চার পাঁচজনের মতো চলাফেরা করতে পারেন না। সাথে রয়েছে বার্ধক্য। কর্ণাটকের দেবনাগিরির কুনিবেলেকেরে গ্রামে গিরিজাম্মার এই করুণ ঘটনা রাতারাতি ভাইরাল হয়েছে। সকলে তার পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। তার আশা, পোস্ট অফিসের অফিসাররা তার সমস্যার সমাধান করতে পারবেন।

গিরিজাম্মা বলেন, ‘আমার পেনশন প্রতি মাসে ১০ হাজার টাকা হওয়ার কথা। তবে গত ২ মাসে তা আমি পাইনি। আমার কাছে টাকা নেই বাস কিংবা অটোরিক্সা চড়ার। আমি তাই ঠিক করেছি হামাগুড়ি দিয়েই ২ কিলেমিটার রাস্তা পার হব।’

বিভিন্ন চ্যালেঞ্জের বোঝা নিয়ে ক্লান্ত গিরিজাম্মা এই ২ কি.মি রাস্তা পার তো হয়েছেন, কিন্তু সঙ্গে এসেছে পা জোড়া ফোসকা। ফোসকার যন্ত্রণাও যেন গিরিজাম্মাকে বিচলিত করতে পারছে না! তিনি আপাতত পাখির চোখ হিসাহে দেখছেন, নিজের প্রাপ্য আদায়ের লড়াইকে। গত ২ মাস ধরে পেনশন না পাওয়া গিরিজাম্মা খুঁজছেন সমস্যার সুরাহা।

তিনি বলছেন, গত ২০২৩ সালের নভেম্বর থেকে তাকে কিছু না জানিয়ে, আচমকা তার পেনশন বন্ধ করা হয়। কিন্তু কেন তা করা হয়? উত্তর খুঁজছেন কর্ণাটকের এই অশীতিপর মহিলা। যিনি বিশেষভাবে সক্ষম। গিরিজাম্মার লড়াইয়ের দিকে তাকিয়ে অনেকেই।

Tags: পেনশনভারত
Previous Post

কিশোরগঞ্জের সন্তান-জামাতা মন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

Next Post

বৌদ্ধ বিহারে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি নেতার ছেলে আটক

Next Post
বিচারাধীন আসামি পুলিশের পাহারায় আদালত ভবনে নিয়ে যাওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৌদ্ধ বিহারে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি নেতার ছেলে আটক

বিএনপি নেতাকর্মীরা আড়াই মাস পর কার্যালয়ে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আড়াই মাস পর বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT