আগামী জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের জন্য ইসির সংলাপ আমন্ত্রণের চিঠি বিএনপি পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আহসান হাবীব খান।

বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন জোটসহ সবাইকে নির্বাচন কমিশনের সাথে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তবে কোন তারিখ নির্ধারণ হয়নি। বিএনপি আলোচনায় বসতে সম্মত হলে তারিখ ঠিক হবে। আলোচনাটি আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক বা মতবিনিময় যেটাতে বিএনপি সম্মত হবে, সেটা হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার চিঠি পাঠিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।









