চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 অপরাহ্ন 23, মার্চ 2023
in স্বাস্থ্য
A A
উচ্চ আধুনিক অফিস ভবন, শেয়ার বাজারে তালিকাভুক্তির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার। তহবিল সংগ্রহের জন্য শেয়ার বাজারে আসার পরিকল্পনা করছে হাসপাতালটি। ১৯৯৭ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত সমরিতা হাসপাতালের পর এটি হবে পাবলিক শেয়ারের অন্তর্ভুক্ত হওয়া দ্বিতীয় কোন হাসপাতাল।

ক্যান্সার চিকিৎসায় আধুনিক সুযোগ সুবিধা নিয়ে রাজধানীর গ্রিন রোডে চালু হয়েছে ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের এই অঙ্গপ্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি শেয়ার বাজারে আসতে ইতিমধ্যেই সিটি ব্যাংক ক্যাপিটালের সাথে একটি কর্পোরেট অ্যাডভাইজরি এবং ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করেছে। সিটি ব্যাংক ক্যাপিটাল হাসপাতালের প্রস্তাবিত প্রাথমিক পাবলিক অফারিং এর জন্য ইস্যু ব্যবস্থাপক হিসাবেও কাজ করবে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন সিটি ব্যাংক ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও এরশাদ হোসেন ও ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাকিফ শামীম।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এরশাদ হোসেন বলেন, স্বাস্থ্যসেবা খাতে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে প্রচুর মূলধন প্রয়োজন এবং শেয়ার বাজার থেকে তা সরবরাহ করার সুযোগ রয়েছে। তাই ক্যান্সার হাসপাতাল শেয়ার বাজার থেকে তহবিল সংগ্রহের পরিকল্পনা করছে।

তিনি আরও বলেন, ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ব্যাপক প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই সিটি ব্যাংক ক্যাপিটাল তাদের সাথে কাজ করতে আগ্রহী হয়েছে।

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার: হাসপাতালটি বাংলাদেশের সর্বপ্রথম ক্যান্সারকেন্দ্রিক স্বাস্থসেবা প্রতিষ্ঠান। হাসপাতালের ওয়েবসাইট অনুসারে, হাসপাতালের ১৪ তলা আধুনিক ভবনে রোগীদের জন্য ১৫০ টিরও বেশি শয্যা, জরুরি সুবিধা, আইসিইউ ইউনিট, ডায়ালাইসিস এবং উপশমকারী সেবা রয়েছে।

এছাড়াও এতে কেমোথেরাপি, রেডিওথেরাপি, ব্র্যাকিথেরাপি, ইমিউনোথেরাপি এবং হরমোনোথেরাপির সুবিধা রয়েছে এবং ক্যান্সার নির্ণয়ের জন্য ডেডিকেটেড আধুনিক ল্যাবরেটরি রয়েছে।

ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম বলেন, ল্যাবেইড প্রায় ৩৫ বছরের পুরানো একটি প্রতিষ্ঠান এবং এটির একটি সুনাম রয়েছে। এই প্রতিষ্ঠানের প্রাথমিক বিনিয়োগ ছিল ৫০০ কোটি টাকা।

হাসপাতালটি রোগীকেন্দ্রিকতা এবং নৈতিকতার চেতনায় স্বাস্থ্যসেবা প্রদানের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ল্যাবএইডের ৩০ বছরের আস্থা এবং স্বাস্থ্যসেবায় আধুনিকতার নেতৃত্ব নিয়ে এই হাসপাতালটি বাংলাদেশের সার্বিক ক্যান্সার চিকিৎসা ও যত্নে আমূল পরিবর্তন আনতে যাচ্ছে বলে জানান তিনি।

Tags: ক্যানসারডায়াগনস্টিক সেন্টারশেয়ার বাজারসিটি ব্যাংকহাসপাতাল
Previous Post

ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Next Post

শুরু থেকে আইপিএল খেলতে পারবেন না সাকিব-লিটন

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু থেকে আইপিএল খেলতে পারবেন না সাকিব-লিটন

বিজ্ঞান উৎসবের সেরা বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব’-এ সেরাদের সেরা হলেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT