চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 অপরাহ্ন 18, অক্টোবর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি নেতার ঢাকায় মহাসমাবেশে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার ১৮ অক্টোবর অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি’র জনসমাবেশে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, ২৮ অক্টোবর আমরা ঢাকায় মহাসমাবেশ করবো। এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। এরপর থেকে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আর থেমে থাকব না। তিনি বলেন, অনেক বাঁধা আসবে, বিপত্তি আসবে। কিন্তু সব বাঁধা অতিক্রম করে আমাদের জনগণের অধিকার আদায় করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এখান থেকে চলে গিয়ে বসে থাকবেন না। আপনারা ঘরে ঘরে গিয়ে মানুষকে জেগে ওঠার বার্তা দিবেন। এই জাগরণের মধ্যে দিয়েই সরকারের পতন হবে।

মির্জা ফখরুল বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করব। শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েই আমরা অশান্তি সৃষ্টিকারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবো।

Tags: বিএনপি মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীর
Previous Post

মার্কিন উপ-সহকারী সচিবের বাংলাদেশ সফর ফলপ্রসূ হয়েছে

Next Post

বাংলাদেশ-ভারত ম্যাচ দেখতে এসে ভোগান্তিতে পড়বেন দর্শকরা

Next Post
বাংলাদেশ-ভারত ম্যাচের জন্য প্রস্তুত স্টেডিয়াম, দর্শকরা অপেক্ষায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ভারত ম্যাচ দেখতে এসে ভোগান্তিতে পড়বেন দর্শকরা

ভারতীয় ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা একে অপরের সাথে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কাকে রেখে কাকে খেলাবে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT