চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিকের অধিকার প্রতিষ্ঠার পথ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:17 অপরাহ্ন 22, মে 2025
in বাংলাদেশ
A A
সংবাদ সম্মেলনে নারী বক্তা বক্তব্য দিচ্ছেন, পেছনে ছবি ও ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি বলেছেন জন্ম ও মৃত্যু নিবন্ধন কেবল একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, এটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার পথ।

আজ বুধবার রাজধানীর উত্তর সিটি করপোরেশনের কনফারেন্স রুমে আয়োজিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে জ্ঞান বিনিময় কর্মশালায় তিনি এসব কথা বলেন।

নারী মৈত্রী ও ঢাকা উত্তর সিটি করপোরেশন যৌথ উদ্দ্যোগে এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহায়তায় আয়োজিত কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক, সচিব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, ওয়ার্ড-ভিত্তিক নিবন্ধকগণ এবং সংশ্লিষ্ট সিভিল রেজিস্ট্রেশন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় সরকার কর্মকর্তাদের সাথে বর্তমান জাতীয় নীতি ও আইনি কাঠামো সম্পর্কে আলোচনা এবং মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ এবং সুপারিশ নিয়ে সরাসরি মতবিনিময়।

শাহীন আক্তার ডলি বলেন, এই উদ্যোগ মাঠ পর্যায়ে সরকারের কার্যকারিতা ও জনগণের আস্থা বাড়াতে সহায়ক হবে। আমি মনে করি এই ক্ষেত্রে সিভিল সোসাইটি প্রতিষ্ঠানগুলোও সরকারের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারবে।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড  মুহাম্মদ রুহুল কুদ্দুস বলেন, বাংলাদেশে প্রায় ৭০% জন্ম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ঘটে। কিন্তু জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এই প্রতিষ্ঠানগুলোকে প্রাথমিক তথ্যদাতা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় অনেক জন্ম নিবন্ধিত হয় না। এই অপূর্ণতা শিশুর আইনগত পরিচয় দান বিলম্বিত করে, ফলে তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়। আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাই যেন আইনটি সংশোধন করে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে প্রাথমিক তথ্যদাতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যাতে প্রতিটি শিশুকে জন্ম থেকেই গণনা ও সুরক্ষার আওতায় আনা যায়।

বক্তারা আরও বলেন, জন্ম নিবন্ধন প্রতিটি শিশুর মৌলিক অধিকার এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তবে বাস্তব ক্ষেত্রে অনেক সময় মানুষ প্রক্রিয়াগত জটিলতা এবং তথ্যের অভাবে নিবন্ধন করতে ব্যর্থ হন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী বলেন, সরকারের পক্ষ থেকে যথাযথ নির্দেশনা পেলে জন্ম ও মৃত্যু নিবন্ধনের সমস্যাগুলোর সমাধান স্বাস্থ্য বিভাগ দিতে পারে। এ ক্ষেত্রে দুর্নীতির সব সুযোগ এখনই বন্ধ করতে হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. মো. ইমদাদুল হক বলেন, যার জন্ম নিবন্ধন, তিনি নিজে বা তার অভিভাবক এসে নিবন্ধন কার্য সম্পন্ন করবেন। এছাড়া, বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সব জায়গায় শিশুর বয়সের মানদণ্ড একই রকম করতে হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীগণ মতবিনিময়ের মাধ্যমে মাঠপর্যায়ে কর্মরতদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করার জন্য করণীয় বিভিন্ন পদক্ষেপের পরামর্শ দেন। তারা উল্লেখ করেন, সরকারি অফিসসমূহে পর্যাপ্ত রিসোর্সের অভাব রয়েছে, যা কাজের গতি ব্যাহত করে। মাঠপর্যায়ে তারা প্রতিনিয়ত যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হন, সে সম্পর্কে সরকার সরেজমিনে তথ্য সংগ্রহ করলে বাস্তবভিত্তিক নীতিনির্ধারণ সম্ভব হবে।

তারা আক্ষেপ করে বলেন, নিজেদের সমস্যাগুলো জানানোর বা মত প্রকাশের সুযোগও তারা পান না।

এই কর্মশালার মাধ্যমে সিভিল সোসাইটি প্রতিষ্ঠান ও মাঠ প্রশাসনের মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি হয়েছে, যা ভবিষ্যতে নাগরিক নিবন্ধন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।

Tags: গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরঢাকা উত্তর সিটি কর্পোরেশননারী মৈত্রী
Previous Post

অপ্রয়োজনীয় কল কমলে দ্রুত মিলবে ৯৯৯ সেবা

Next Post

লক্ষ্ণৌর কাছে ৩৩ রানে হারল শীর্ষে থাকা গুজরাট

Next Post
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে, দর্শকরা স্ট্যান্ডে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্ণৌর কাছে ৩৩ রানে হারল শীর্ষে থাকা গুজরাট

ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, লাহোরে কোয়ালিফায়ার ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করাচিকে হারিয়ে কোয়ালিফায়ারে সাকিব-রিশাদদের লাহোর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT