চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করাচিকে হারিয়ে কোয়ালিফায়ারে সাকিব-রিশাদদের লাহোর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 পূর্বাহ্ন 23, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, লাহোরে কোয়ালিফায়ার ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসএল প্লে-অফে এলিমিনেটর ম্যাচে লাহোরের জার্সিতে খেলা হয়নি মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনের। তবে নেমেছেন সাকিব আল হাসান। এক উইকেটও নিয়েছেন টাইগার অলরাউন্ডার। তার আলো ছড়ানোর দিনে করাচি কিংসকে ৬ উইকেটে হারিয়েছে লাহোর। তাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছে সাকিব-রিশাদদের দলটি। শুক্রবার রাতে ফাইনালে উঠার লড়াইয়ে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে দলটি।

লাহোরে টসে জিতে আগে ব্যাটে নামে করাচি। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৯০ রান তোলে সফরকারী দলটি। জবাবে নেমে ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় লাহোর।

রান তাড়ায় নেমে লাহোরের হয়ে দারুণ করেছেন আব্দুল্লাহ শফিক ও ফখর জামান। শফিক ৩৫ বলে ৬৫ এবং ফখর ২৮ বলে ৪৭ রান করেন। এছাড়া কুশল পেরেরা ২৪ বলে ৩৪ রান এবং ভানুকা রাজাপাকসে ১২ বলে ২৩ রান করেন।

করাচির হয়ে হাসান আলি দুই উইকেট নেন। ফাওয়াদ আলি ও মীর হামজা নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটে নেমে করাচি ব্যাটারদের মধ্যে দারুণ করেন ডেভিড ওয়ার্নার। অজি তারকা ৫২ বলে ৭৫ রান করেন। এছাড়া খুশদিল শাহ ১৪ বলে ২৭, মোহাম্মদ নবী ১০ বলে ১৬, টিম শেইফার্ট ৮ বলে ১৬ এবং সাদ বেগ ১১ বলে ১১ রান করেন।

বল হাতে দারুণ শুরু পেলেও পরে আর বল করানো হয়নি সাকিবকে। ১ ওভারে ৪ রান খরচায় ১ উইকেট নেন টাইগার অলরাউন্ডার। সপ্তম ওভারে সাকিব বলে আসেন। প্রথম বল ডট আদায় করে নেন। পরের চার বলে সিঙ্গেল নেন করাচি ব্যাটাররা। ওভারের শেষ বলে জেমস ভিন্সকে ফেরান। দারুণ বল করা সাকিবকে আর বল হাতে দেখা যায়নি।

অবশ্য লাহোরের হয়ে হারিস রউফ ৩ উইকেট নিয়েছেন। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি নেন দুটি উইকেট। সাকিবের পাশাপাশি মোহাম্মদ নাঈম ও জামান খান নেন একটি করে উইকেট।

Tags: করাচিপিএসএলমিরাজরিশাদলাহোরলিড স্পোর্টসসাকিব
Previous Post

লক্ষ্ণৌর কাছে ৩৩ রানে হারল শীর্ষে থাকা গুজরাট

Next Post

সমুদ্র বন্দরগুলোয় ৩ এবং নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

Next Post
বঙ্গোপসাগরে ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

সমুদ্র বন্দরগুলোয় ৩ এবং নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রধানমন্ত্রী জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন অধ্যাদেশ অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT