চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেই সিরিজে নিজেকে ছাপিয়ে গেলেন স্বস্তিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 07, জুলাই 2024
in বিনোদন
A A
স্বস্তিকা মুখে serious expression, জনসমাগমের মাঝে ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্যই ওটিটি প্ল্যাটফর্ম হইচই এ স্ট্রিমিং হয়েছে নতুন ওয়েব সিরিজ ‘বিজয়া’। যেখানে মুখ্য ভূমিকায় দেখা গেছে কলকাতার তারকা অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। মূলত ছাত্র মৃত্যুর ঘটনা, র‌্যাগিং এবং এক মায়ের লড়াইয়ের গল্পই উঠে এসেছে এই সিরিজে। যেখানে মায়ের ভূমিকায় নিজেকে ছাপিয়ে গেছেন এই অভিনেত্রী।

গল্প আবর্তিত হয়েছে নীলাঞ্জন বসু এবং তার মা বিজয়া বসুকে কেন্দ্র করে। নৈহাটির ছাপোষা মধ্যবিত্ত পরিবারের ছেলে নীলাঞ্জন। সে চায় না কলকাতায় গিয়ে পড়াশোনা করতে। কিন্তু মায়ের স্বপ্ন, জেদের কাছে বাধ্য হয় সে। কিন্তু কলেজে যাওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই বাড়িতে তার গুরুতর আহত হওয়ার এবং তিন তলা থেকে পড়ে যাওয়ার খবর আসে। যাকে সুইসাইড কেস বলেই চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সেই সাধারণ সুইসাইডের কেস থেকে একজন মা কী করে আসল সত্যি এবং অপরাধীদের বের করে আনে সেটাই ধরা পড়েছে এই সিরিজে।

স্বস্তিকা মুখার্জিকে এর আগেও বহুবার মায়ের চরিত্রে দেখা গিয়েছে। কিন্তু এবার যেন তিনি নিজেই নিজেকে ছাপিয়ে গিয়েছে। মায়ের মমতা, সারল্যের সঙ্গে দুর্দমনীয় প্রতিবাদ, প্রতিরোধ এবং কান্নায় ভেঙে পড়াকে ভীষণ নৈপুণ্যের সঙ্গে তুলে ধরেছেন তিনি।

অন্যদিকে নীলাঞ্জন এবং অহনের চরিত্রে থাকা দেবদত্ত রাহা এবং জিৎ সুন্দর দুজনেই অনবদ্য। নিজেদের চরিত্রকে ভীষণ ভালো করেই পর্দায় ফুটিয়ে তুলেছেন তারা। এছাড়াও ক্ষমতাসম্পন্ন শিক্ষার ব্যবসায়ীর চরিত্রটিকেও যথাযথ ভাবে ফুটিয়ে তুলেছেন সাহেব চট্টোপাধ্যায়।

২০২৩ সালে যাদবপুরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্য মৃত্যুর স্মৃতি আজও টাটকা বন্ধুবান্ধব ও আত্মীয়-পরিজনদের মনে। পড়তে গিয়ে বয়েজ হোস্টেলে ভয়ানক ব়্যাগিংয়ের শিকার হয়েই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ। সেই ঘটনা চিত্রই বিজয়া সিরিজের গল্পের কাঠামো।

৭ পর্বের সিরিজে কোন বিষয়ই অতিনাটকীয় মনে হয়নি। অবশ্য থ্রিলার সাসপেন্স বজায় রেখে গল্প বলার ধরণে সায়ন্তন ঘোষালের মতো পোক্ত পরিচালকের থেকে এটাই কাম্য।- হিন্দুস্থান টাইমস বাংলা

Tags: ওটিটি প্ল্যাটফর্মওয়েব সিরিজস্বস্তিকা মুখার্জীহইচই
Previous Post

কোটা বাতিলের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Next Post

সাউথ কোরিয়ায় জনপ্রিয় ‘কিমচি’ খেয়ে অসুস্থ এক হাজারের বেশি মানুষ

Next Post
প্রতিনিধি, দক্ষিণ কোরিয়ায় কিমচি খেয়ে অসুস্থ মানুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ায় জনপ্রিয় ‘কিমচি’ খেয়ে অসুস্থ এক হাজারের বেশি মানুষ

প্রধানমন্ত্রী কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই বলে মন্তব্য করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতের রায়ের পর কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT