চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়ায় জনপ্রিয় ‘কিমচি’ খেয়ে অসুস্থ এক হাজারের বেশি মানুষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:01 অপরাহ্ন 07, জুলাই 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রতিনিধি, দক্ষিণ কোরিয়ায় কিমচি খেয়ে অসুস্থ মানুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ায় জনপ্রিয় গাঁজনযুক্ত বাঁধাকপির খাবার ‘কিমচি’ খেয়ে অন্তত এক হাজার ২৪ জন অসুস্থ হয়েছেন। মূলত খাবারের সাথে নোরোভাইরাস যুক্ত হওয়ায় তারা অসুস্থ হয়েছেন বলে নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৭ জুলাই) বিবিসির প্রতিবেদনে বলা হয়, নোরোভাইরাসযুক্ত দূষিত কিমচি খেয়ে বিষক্রিয়ায় ভুগছেন সাউথ কোরিয়ার সহস্রাধিক মানুষ।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশটির দক্ষিণ-পশ্চিমে নামওয়ান শহরের কর্মকর্তারা শুক্রবার সকালে বলেন, সেখানে অন্তত ৯৯৬ জন রোগী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, শনিবার বিকেলের দিকে এই সংখ্যা এক হাজার ২৪ এ পৌঁছেছে।

কিমচি হলো একটি ঐতিহ্যবাহী কোরীয় খাবার, যা ফারমেন্ট করা সবজি, যেমন বাঁধাকপি, মুলা ও সবুজ পেঁয়াজ, লবন, চিনি, পেঁয়াজ, আদা, রসুন এবং মরিচসহ বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা হয়।

কর্তৃপক্ষ জানায়, জনপ্রিয় খাবারটি শহরের স্কুলে খাবারের সাথে বিতরণ করা হয়। আক্রান্ত রোগীদের মধ্যে অন্তত ২৪ জন স্কুলের শিক্ষার্থী কিংবা স্কুলের কর্মী রয়েছেন।

নোরোভাইরাস একটি সংক্রামক রোগ। এটি দূষিত কিছুর মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেমন, টয়লেটের ফ্লাশ হ্যান্ডেলের মাধ্যমেও ছড়াতে পারে।

যদিও এই সংক্রমণে আক্রান্তদের বেশিরভাগের হাসপাতালের চিকিৎসার প্রয়োজন হয় না।  কয়েক দিনের মধ্যে এমনিতেই সুস্থ হয়ে উঠেন তারা। কিন্তু কেউ কেউ খুব অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার প্রয়োজন পড়ে।

শহরের কর্মকর্তারা বলেন, প্রথম রোগীর সন্ধান পাওয়ার পর দিন বুধবার রোগের উৎস অনুসন্ধান শুরু হয়। ওই দিন আক্রান্তের সংখ্যা ১৫৩ থাকলেও বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়ায় ৭৪৫ জনে। এরপর এ সংখ্যা আরও বাড়তে থাকে।

সিটি মেয়র চোই কিউং-সিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, স্বাস্থ্য কর্মকর্তারা এই রোগটির বিস্তার রোধে অতিরিক্ত কর্মকাণ্ড হাতে নিয়েছেন। তিনি বলেন, ‘আমরা অবশ্যই আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করব।

শহরের কর্মকর্তারা বলেন, রোগী ও তার পারিপার্শ্বিক অবস্থার নমুনা এবং স্কুলে বিতরণ করা কিমচিতে নোরোভাইরাস শনাক্ত করা হয়েছে। এ কারণে দুর্যোগ ও নিরাপত্তা বিভাগ কিমচি তৈরি করা প্রতিষ্ঠানগুলোর পণ্য উৎপাদন ও বিক্রি সাময়িক বন্ধ রেখেছে। সেই সঙ্গে ইতোমধ্যে বিতরণ করা পণ্যগুলোও ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে কিমচি উৎপাদন করা প্রতিষ্ঠানটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

Tags: সাউথ কোরিয়া
Previous Post

যেই সিরিজে নিজেকে ছাপিয়ে গেলেন স্বস্তিকা

Next Post

আদালতের রায়ের পর কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই বলে মন্তব্য করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতের রায়ের পর কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী

ফারুক খান সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

১০টি নতুন বিমান কিনতে চায় সরকার: ফারুক খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT