চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন পিছিয়ে গেল ‘বিগ বস’ তারকা আবদুর বিয়ে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:13 পূর্বাহ্ন 12, জুন 2024
in বিনোদন
A A
স্মাইলিং শিশু ছেলে, আধুনিক পোশাক পরা, ইনডোর পরিবেশে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল মে মাসের ১০ তারিখে ঘোষণা এসেছিল শারজার মেয়ে আমিরার সঙ্গে শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন সালমান খান ভক্ত তথা ‘বিগ বস’ তারকা আবদু রোজিক। সেসময় জানা গিয়েছিল, আসছে ৭ জুলাই বিয়ের পিঁড়িতে বসবেন ২০ বছর বয়সী তাজিকিস্তানের এই সংগীতশিল্পী। তবে এবার জানা গেল,  দিনক্ষণ ঠিক হয়েও স্থগিত হয়ে গেছে আবদু-আমিরার বিয়ে!

‘ইটাইমস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ে স্থগিত করার কারণ হিসেবে আবদু নিজের ক্যারিয়ারের কথা উল্লেখ করেছেন। আগামী ৬ জুলাই দুবাইয়ের কোকাকোলা অ্যারেনায় অনুষ্ঠিত বক্সিং লড়াইয়ের জন্য আবদুকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রথম আবদুকে লড়াইয়ের জন্য ডাকা হয়েছে এবং তিনি এটি কোনভাবেই মিস করতে চান না।

বিয়ে পিছিয়ে দেওয়া প্রসঙ্গে আবদু বলেন, ‘জীবনে কোনদিন এমন পুরস্কার অর্জন করার সুযোগ পাব তা ভাবিনি। এই বছরটি আমার ক্যারিয়ার এবং আমার প্রেম জীবনের জন্য খুব ভালো। কিন্তু দুর্ভাগ্যবশত, এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমাকে আমার বিয়ে কিছু সময়ের জন্য পিছিয়ে দিতে হবে। কারণ এই ম্যাচটি আমাদের ভবিষ্যতের জন্য দারুণ অর্থনৈতিক নিরাপত্তা দেবে।

আবদু বলেন, এখন শুধু নিজেকে নিয়ে নয়, আমিরার ভবিষ্যৎ নিয়েও তাকে ভাবতে হবে। তাই এই বড় সুযোগ হাতছাড়া করতে চান না তিনি। আবদু বলেন, ‘আমিরা আমার এই সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করেছে। কারণ এটি আমাদের জন্য অনেক কিছু পরিবর্তন আনবে। আমার মতো উচ্চতার কারো জন্য এই ধরনের সম্মান প্রথম। যার জন্য আমাকে এই দিনগুলিতে প্রচুর প্রশিক্ষণ নিতে হবে।

এই বক্সিং ম্যাচটি হবে একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ আবদু রোজিকের উচ্চতা তিন ফুটের একটু বেশি। এমতাবস্থায় তিনি এই শিরোপার লড়াইয়ে সব ঐতিহ্য ভেঙে দেবেন বলে মনে করা হচ্ছে। আবদু রোজিকের এই জায়গায় পৌঁছানো, পথচলা অনেকের জন্যই অনুপ্রেরণা।

তবে আবদু রোজিক তার বিয়ের নতুন তারিখ এখনও ঘোষণা করেননি। তার ভক্ত ও শুভানুধ্যায়ীদের আশ্বস্ত করেছেন ম্যাচের পরপরই তিনি এই সুখবরের দিনটি ঘোষণা করবেন।

আবদু তাজিকিস্তানের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তিনি ‘বিগ বস ১৬’-তে অংশগ্রহণের মাধ্যমে ভারতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে পূর্ব পেশাগত বাধ্যবাধকতার কারণে স্বেচ্ছায় ‘বিগ বস ১৬’ ত্যাগ করেন আবদু। ছোটবেলা থেকেই দারিদ্রের মধ্যে দিয়ে বড় হওয়া আবদু  সেই সময় থেকেই রিকেট রোগে আক্রান্ত। ফলে থেমে যায় তার শারীরিক বৃদ্ধি।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: 'বিগ বস' তারকাআবদু রোজিকবিয়ে
Previous Post

‘পেনাল্টির কারণে শুরুতেই পরিস্থিতি জটিল হয়ে যায়’

Next Post

হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইট যাচ্ছে আজ

Next Post
হজযাত্রীরা কাবা শরিফের সামনে প্রার্থনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইট যাচ্ছে আজ

গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২, দুর্ঘটনা স্থানে লোকজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

কাভার্ডভ্যানে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT