চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বড় ঋণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে পাওয়া গেছে সহায়তার আশ্বাস। 

বাংলাদেশ ব্যাংকের আধুনিকায়ন এবং সক্ষমতা বাড়ানোর কাজে এই ঋণের অর্থ ব্যয় হবে। এজন্য প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া তথ্য বলছে: সংস্কারের লক্ষ্যে বিশ্বব্যাংক থেকে প্রাথমিকভাবে ৪০ কোটি মার্কিন ডলার ঋণ সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও বর্তমানে ৪৫ কোটি মার্কিন ডলার পাওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে এডিবি থেকে ১৩০ কোটি মার্কিন ডলার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্বব্যাংক এবং এডিবি থেকে পাওয়া ঋণের সুদের হার হতে পারে ৬ থেকে সাড়ে ৬ শতাংশ। এর মধ্যে এডিবি’র দেওয়া অর্থ তিনভাগে পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম বছর ৫০ কোটি, দ্বিতীয় বছর ৫০ কোটি ও তৃতীয় বছর ৩০ কোটি মার্কিন ডলার পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আইএমএফ থেকে রকারিগরি সহজায়তাও পাওয়ার সম্ভবনা রয়েছে।

এসব ঋণ দিয়ে ঠিক কী করা হবে তা এখন পর্যন্ত জানা যায়নি। দুর্বল হয়ে পড়া ব্যাংক গুলোকে এ অর্থ থেকে পুনঃমূলধন দেওয়া হবে কিনা সে আলোচনাও আছে ব্যাংক পাড়ায়।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকে গভার্নরের দায়িত্ব নেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। তিনি দায়িত্ব গ্রহণের পর ব্যাংকিং খাতে সংস্কারের কাজ হাত দেন। সম্প্রতি তিনি ১০ ব্যাংকে ‘দুর্বল ব্যাংক’ হিসেবে চিহ্নিত করেন। এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন করা হয়েছে। তারল্য সঙ্কটে এসব ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম এরমধ্যে বন্ধের পথে।

এসকল সমস্যা থেকে উত্তরণে এবং ব্যাংকিং খাত সংস্কারে তিনটি টাস্কফোর্স গঠনের পরিকল্পনা রয়েছে সরকারের।

শেষ জুন পর্যন্ত ব্যাংকিং সেক্টরে মোট ঋণ খেলাপির পরিমাণ দেখানো হয়েছে ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। যা ব্যাংকগুলো মোট বিতরণ করা ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশ। সামনে  এ খেলাপির পরিমাণ আরও বাড়তে পারে। অনেক ঋণ অপ্রদর্শিত রয়েছে। তাতে করে দেশের ব্যাংক গুলোর দেওয়া ঋণের ২৮ শতাংশই খেলাপির থাকার সম্ভাবনা রয়েছে।

Tags: আইএমএফআন্তর্জাতিক মুদ্রা তহবিলএডিবিএশীয় উন্নয়ন ব্যাংকবিশ্বব্যাংক
Previous Post

‘বিরক্ত’ আর্জেন্টিনার কোচ, যা বললেন পেনাল্টি নিয়ে

Next Post

বিদ্যুৎ উৎপাদন বাড়ানো নিয়ে যা বললেন জ্বালানি উপদেষ্টা

Next Post
বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়ে জ্বালানি উপদেষ্টার সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ উৎপাদন বাড়ানো নিয়ে যা বললেন জ্বালানি উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন: দেভারা সিনেমার ট্রেলারে জুনিয়র এনটিআর ও সাইফ আলীর দ্বৈরথ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দেভারা’র ট্রেলারে জুনিয়র এনটিআর-সাইফ আলীর দ্বৈরথ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT