চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিরক্ত’ আর্জেন্টিনার কোচ, যা বললেন পেনাল্টি নিয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার কোচ মাঠে উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে হারের প্রতিশোধটাও যেন তুলল কলম্বিয়া। জয়ের দিনে কিছুটা বিতর্কও যুক্ত হয়েছে কলম্বিয়ার নামের পাশে। জয়সূচক গোলটির পেনাল্টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। রেফারি অনৈতিকভাবে কলম্বিয়ার পক্ষে বাঁশি বাজিয়েছেন, এমন অভিযোগ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির।

কলম্বিয়ার মাঠে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে ২-১ গোলে হেরেছে লিওনেল স্কালোনির দল। ইয়ের্সন মসকেরা কলম্বিয়াকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান নিকোলাস গঞ্জালেজ। পেনাল্টি থেকে স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন হামেস রদ্রিগেস।

কলম্বিয়ার পেনাল্টি পাওয়া নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কিও হয়েছে একদফা। নিকোলাস ওটামেন্ডি নিজেদের বক্সে দানিয়েল মুনোজকে ট্যাকেল করলে পেনাল্টি পায় স্বাগতিক দল। ভিএআরের সিদ্ধান্তে আসা পেনাল্টি থেকে গোল আদায় করেন হামেস রদ্রিগেজ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কিছুটা ক্ষোভ প্রকাশ করে আর্জেন্টাইন কোচ স্কালোনি বলেছেন, ‘পেনাল্টিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। রেফারি এবং পাঁচজন ভিএআর অফিসিয়াল কেবল পেনাল্টি দেখতে পেয়েছে। আর কারো তা মনে হয়নি। ফুটবল এমন এক খেলা, যেখানে আশেপাশে নজর রাখতে হয়। আর মুনোজ (ফাউলের শিকার হওয়া কলম্বিয়ান রাইটব্যাক) নিজেও কোন অভিযোগ করেনি। এখানেই বিষয়টা শেষ হওয়া দরকার ছিল। এটা নিয়ে বাড়তি কিছু করা উচিত ছিল না।’

ওই পেনাল্টির পর দল খেই হারিয়েছে বলে শিষ্যদের ওপরও কিছুটা বিরক্তও হন স্কালোনি। এ প্রসঙ্গে ৪৬ বর্ষী কোচ বলেছেন, ‘পেনাল্টির পর আমরা আসলে আমরা মাঠেই ছিলাম না। এটা নিয়েই আমি খুবই বিরক্ত।’

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনার দ্বিতীয় হার এটি। তাতে ৮ ম্যাচে ৬ জয় ও ২ হারে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে আর্জেন্টিনা। তাদের সমান ম্যাচে ৪টি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলম্বিয়া।

Tags: ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনাকলম্বিয়ালিড স্পোর্টসস্কালোনি
Previous Post

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছররা গুলিতে চোখ হারিয়েছেন অনেকেই

Next Post

ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বড় ঋণ

Next Post
বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বড় ঋণ

বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়ে জ্বালানি উপদেষ্টার সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ উৎপাদন বাড়ানো নিয়ে যা বললেন জ্বালানি উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT