চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কেনার অনুমতি পেলো বিজিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:08 অপরাহ্ন 20, জানুয়ারি 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিজিবি সদস্যরা অস্ত্র নিয়ে মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এখন থেকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কেনা ও ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আজ (২০ জানুয়ারি) সোমবার উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কেনার অনুমতি দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্ডারে সব সময় লেথাল উইপন (প্রাণঘাতী) দেয়া ছিল। আপনারা অনেক সময় শোনেন বিজিবি কেন সাউন্ড গ্রেনেড মারে নাই, টিয়ার শেল মারে নাই। এগুলো তো বিজিবির কাছে নাই।

তিনি বলেন, এজন্য আমরা বিজিবিকে অনুমতি দিয়েছি, খুব তাড়াতাড়ি এই টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ক্রয় করা হবে। যেগুলো আনলেথাল। এগুলো বিএসএফ এর কাছে আছে। সীমান্তের অবস্থা এখন মোটামুটি স্থিতিশীল। বাংলাদেশের সীমান্তে বিজিবি মূলত প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে। এই প্রথম তাদেরকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কেনার অনুমোদন দেয়া হলো।

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ফসল কাটা নিয়ে দুই দেশের সীমান্তবর্তী বাসিন্দাদের বাকবিতণ্ডা বাধে। একপর্যায়ে বিএসএফ বাংলাদেশ সীমান্তের দিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এক্ষেত্রে বিজিবি এ ধরনের অস্ত্র ব্যবহার করতে পারেনি, কারণ এগুলো বিজিবির কাছে নেই। এখন তাদের জন্য এই অস্ত্রগুলো কেনার অনুমোদন দেয়া হয়েছে।

Tags: টিয়ার শেলবিজিবিসাউন্ড গ্রেনেড
Previous Post

ফ্যাসিস্ট সরকার গণমাধ্যমের ওপর তাণ্ডব চালিয়েছিল: জামায়াতের আমির

Next Post

বাংলাদেশি ও সুইডিশ বাবা: আধুনিক পিতৃত্ব এবং জেন্ডার সমতা নিয়ে ফটোগ্রাফি প্রদর্শনী

Next Post
বাংলাদেশি ও সুইডিশ বাবা: আধুনিক পিতৃত্ব ও জেন্ডার সমতা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ও সুইডিশ বাবা: আধুনিক পিতৃত্ব এবং জেন্ডার সমতা নিয়ে ফটোগ্রাফি প্রদর্শনী

রোলড ডলার নোট ও বাংলাদেশ ব্যাংকের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

আমদানি মূল্য পরিশোধের সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT