চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি ও সুইডিশ বাবা: আধুনিক পিতৃত্ব এবং জেন্ডার সমতা নিয়ে ফটোগ্রাফি প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:18 অপরাহ্ন 20, জানুয়ারি 2025
in বাংলাদেশ
A A
বাংলাদেশি ও সুইডিশ বাবা: আধুনিক পিতৃত্ব ও জেন্ডার সমতা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সুইডেন দূতাবাস, ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউএন উইমেনের সহযোগিতায় ‘বাংলাদেশি ও সুইডিশ বাবা’ ফটোগ্রাফি প্রদর্শনীর শুরু হয়েছে। প্রদর্শনীটি পিতৃত্বের যথাযথা ভূমিকা এবং পরিবার ও সমাজের ওপর এর গুরুত্বকে তুলে ধরবে।

সোমবার (২০ জানুয়ারি) চট্টগ্রামের ডিসি হিল এলাকায় এই প্রদর্শনী চলছে।

পিতৃত্ব সর্বত্রই পরিবর্তিত হচ্ছে, প্রথাগত রোলের বাইরে এসে এখন দায়িত্ব ও সমতার ভাগাভাগির দিকে এগিয়ে যাচ্ছে। বিখ্যাত সুইডিশ ফটোগ্রাফার ইউহান ব্যাভম্যানের ‘Swedish Dads’ সিরিজ দ্বারা অনুপ্রাণিত, এই প্রদর্শনীটি বাংলাদেশে পিতৃত্বের বিভিন্ন রূপকে তুলে ধরেছে, যাতে বাংলাদেশি বাবাদের ভালোবাসা, যত্ন এবং সমাজে সমতার গুরুত্ব নিয়ে তাদের অনুভূতি প্রকাশ করেছেন। একইসঙ্গে, সুইডিশ বাবারা সক্রিয় ভূমিকায় পিতামাতার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। যা আমাদের সমাজে পরিবর্তনের অনুপ্রেরণা জোগায়।

চট্টগ্রামের আগে ঢাকা ও খুলনায় এই প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়েছে, যাতে মোট ৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায়, চট্টগামের এই প্রদর্শনিটি চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে এক মাসব্যাপী প্রতিযোগিতায় ১০০টি আবেদন থেকে নির্বাচিত ২৩ জন বাবা এই প্রদর্শনীতে স্থান পেয়েছেন। বিচারক প্যানেলে ছিলেন- বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত এইচ. ই. নিকোলাস উইকস, ইউএনডিপি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, স্টেফান লিলার, ইউএনএফপিএ এর প্রতিনিধি মাসাকি ওয়াতাবে, ইউএন উইমেনের প্রতিনিধি মিস গীতাঞ্জলি সিং, প্রথম আলোর সিনিয়র ফটোগ্রাফার সাবিনা ইয়াসমিন এবং সাইফুল হক।

প্রদর্শনীর উদ্বোধনী উনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত, এইচ. এ. নিকোলাস উইকস, ইউ এনডিপির স্আবাসিক প্রিতিনিধি স্টেফান লিল্লের।

ইউএন উইমেনের সহায়তায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘টাইম ইউজ সার্ভে ২০২১’ রিপোর্ট অনুযায়ী, অবৈতনিক গৃহস্থালি এবং ঘরের কাজে, বাংলাদেশী নারীরা পুরুষদের তুলনায় প্রায় ৭.৬ গুণ বেশি সময় ব্যয় করে, যা কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণকে সীমিত করে এবং অর্থনৈতিক সুযোগ কমায়। ঘরের কাজ বা সন্তান পালনে বাবারা দায়িত্ব নিলে, নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ বৃদ্ধি পায়, পারিবারিক জীবন সমৃদ্ধ হয় এবং অর্থনীতি শক্তিশালী হয়।

সামাজিক বৈষম্য মোকাবেলায় তা একটি রূপান্তরমূলক ভূমিকা পালন করতে পারে। এই বিষয়গুলো প্রতিফলনের জন্যেই আজকের এই প্রদর্শনী। ছবিগুলো ঘুরে দেখার পাশাপাশি আমি সবাইকে ভাবতে অনুরোধ করব, একটি ন্যায়সঙ্গত সমাজ তৈরিতে আমরা কিভাবে অবদান রাখতে পারি- যেখানে ঘরের সকল কাজ ভাগ করে নেয়া হয়, সুযোগগুলো সবার জন্য অ্যাক্সেসযোগ্য হয় এবং সকলের অংশগ্রহনের মাধ্যামে দেশের অর্থনীতি উপকৃত হয়।

এই প্রদর্শনীটি বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রদর্শন করার মাধ্যমে, পিতৃত্ব, পজিটভ ম্যাস্কুলিনিটি, সমতা ও সহযোগিতার মাধ্যমে ভবিষ্যত গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tags: প্রদর্শনী
Previous Post

সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কেনার অনুমতি পেলো বিজিবি

Next Post

আমদানি মূল্য পরিশোধের সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক

Next Post
রোলড ডলার নোট ও বাংলাদেশ ব্যাংকের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

আমদানি মূল্য পরিশোধের সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক

বন্যা-কৃষিঋণ-বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের থেকে ঋণ আদায়

১০টি ব্যাংকের প্রভিশন ঘাটতি ৫৬ হাজার কোটি টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT