চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষ্ণা-শামসুন্নাহার-সানজিদাকে ক্ষতিপূরণ দিল বাফুফে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা ক্ষতিপূরণ গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর গত বুধবার ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে পৌঁছায় বাংলাদেশ জাতীয় দলের মেয়ে ফুটবলাররা। পরে খবর হয়, কৃষ্ণারাণী সরকার ও শামসুন্নাহার সিনিয়রের লাগেজে চুরি হয়েছে। কৃষ্ণার লাগেজে থাকা সানজিদা আক্তারের টাকাও চুরি হয়। বাফুফে চুরি যাওয়া অর্থের ক্ষতিপূরণ দেবে বলেও জানিয়েছিল। ফুটবলের অভিভাবক সংস্থা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে।

শনিবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পক্ষ থেকে ফুটবলারদের ক্ষতিপূরণ দেয়া হয়। ফিফা’র কাউন্সিল মেম্বার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণে তাদের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দেন।

সাংবাদিকদের কিরণ বলেন, ‘শামসুন্নাহার লাগেজ থেকে ৪০০ ডলার চুরি হয়েছিল। আমরা তাকে দিচ্ছি এক লাখ টাকা। তার ৪০০ ডলার ৪০ থেকে ৪৫ হাজার টাকার সমপরিমাণ হবে। কিন্তু বাফুফের পক্ষ থেকে তাকে অনেক বেশি টাকা দেয়া হচ্ছে।’

‘কৃষ্ণার ব্যাগে ছিল ৯০০ ডলার এবং ৫০ হাজার টাকা। ৯০০ ডলারের ভেতর ৪০০ ডলার ছিল সানজিদার আর ৫০০ ডলার ছিল কৃষ্ণার। কৃষ্ণার ৫০০ ডলার ও ৫০০০০ টাকা মিলিয়ে এক লাখ টাকার সমপরিমাণ হবে। তাকে দেড় লাখ টাকা দিচ্ছি। কৃষ্ণার যে টাকা হারিয়েছে, তার থেকেও আরও ৫০০০০ টাকা বেশি দেয়া হচ্ছে।’

‘সানজিদার ৪০০ ডলার ছিল। ফেসবুক স্ট্যাটাসে সে জানিয়েছিল, টাকাটা আইফোন কেনার জন্য জমিয়েছিল। তার জন্য একটা আইফোন কেনা হয়েছে।’

টাকা চুরির ব্যাপারে কিছু জানা গেল কি না প্রশ্নের জবাবে কিরণ বলেন, ‘সিভিল এভিয়েশনের তারা কিছু খুঁজে পাননি। এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আমরা তো টাকাটা দিয়েই দিয়েছি।’

সানজিদার ফেসবুক স্ট্যাটাসের জেরে ছাদখোলা বাসেই সংবর্ধনা পায় ফুটবল কন্যারা। এবার তিনি আইফোন হাতে পাওয়ার পর বলেন, ‘আমি অনেক অনেক খুশি। আইফোন পেয়ে ভালো লাগছে। আমার স্বপ্ন ছিল, যে টাকাটা আমার কাছে আছে তার সঙ্গে আরও কিছু টাকা যোগ করে আইফোন কিনবো। এখন পেয়ে গিয়েছি। সালাউদ্দিন স্যারকে অনেক অনেক ধন্যবাদ।’

চুরি যাওয়া টাকা দিয়ে মায়ের জন্য স্বর্ণ কিনতে চেয়েছিলেন কৃষ্ণা রানি সরকার। বাফুফে ক্ষতিপূরণ দেয়ায় এখন তিনি সেটি কিনতে পারবেন। সাফের ফাইনালে নেপালের বিপক্ষে জোড়া গোল করা কৃষ্ণা তাই বেশ আনন্দিত।

‘আমি প্রথমের ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন স্যারকে ধন্যবাদ জানাতে চাই। কিরণ আপাকেও ধন্যবাদ জানাতে চাই। কারণ তাদের মাধ্যমেই আজকে টাকাটা পেলাম। সালাউদ্দিন স্যার নিজেই বলেছিলেন, তিনি টাকাটা দেবেন। আমরা সবাই অনেক খুশি। আমি আজকেই যেয়ে মায়ের জন্য যে মালাটা দেখেছি , সেটা মাকে দিয়ে আসবো।’

ক্ষতিপূরণের টাকা দ্রুতই পাবেন বলে আশাবাদী ছিলেন শামসুন্নাহার সিনিয়র। নিজ মুখে এর কারণ জানিয়ে বলেন, ‘আমরা যা হারিয়েছি তার চেয়ে বেশি পেয়েছি। খুব খুশি আমরা। মিটিং যখন হয়েছিল স্যার বলেছিল টাকাটা দিয়ে দেবো। তোমরা চিন্তা করো না। তখন ভেবেছি আমাদের তাড়াতাড়ি দিয়ে দেবে।’

ফুটবলারদের টাকা চুরি যাওয়ার ঘটনায় দেশব্যাপী হয়েছে সমালোচনা। সবার চাওয়া চোরদের পরিচয় বেরিয়ে আসুক। বিমানবন্দরে অনেক প্রবাসী আসেন। তাদের অনেক ক্ষতি হয়। আপনাদের হারিয়েছে বলে সবার আলোচনায় আছে। সাধারণ মানুষের হলে আলোচনায় আসে না। সানজিদার কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল তাদের চাওয়াটা কেমন। সানজিদার উত্তর, ‘তারা তদন্ত করছে। এটা নিয়ে আমাদের আসলে আর কিছু বলার নাই। আমাদের যা হারিয়েছিল, সেটা পেয়ে গিয়েছি।’

Tags: কিরণকৃষ্ণাচুরিবাফুফেলিড স্পোর্টসশামসুন্নাহারসানজিদাসালাউদ্দিন
Previous Post

সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

Next Post

করোনায় ৪ জনের মৃত্যু

Next Post
বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মী প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় ৪ জনের মৃত্যু

বড় মঞ্চে পারফর্ম করছে শিল্পীরা, দর্শকরা উপভোগ করছে কনসার্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীর জন্য কনসার্টে তারুণ্যের ঢল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT